FD Interest Rates: ফিক্সড ডিপোজিটে প্রায় ৮% সুদ, মালামাল রিটার্ন এই ২ ব্যাঙ্কে

FD Interest Rates: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীদের জন্য সুখবর। ইউনিটি ও এউ স্মল ফিনান্স ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদের FD-তে সুদের হার বাড়িয়েছে। প্রবীণ নাগরিকেরা সর্বোচ্চ ৮.৩০% এবং সাধারণ গ্রাহকেরা ৭.৮০% পর্যন্ত রিটার্ন পাবেন।

Advertisement
ফিক্সড ডিপোজিটে প্রায় ৮% সুদ, মালামাল রিটার্ন এই ২ ব্যাঙ্কেপ্রবীণ নাগরিকেরা সর্বোচ্চ ৮.৩০% এবং সাধারণ গ্রাহকেরা ৭.৮০% পর্যন্ত রিটার্ন পাবেন।
হাইলাইটস
  • ফিক্সড ডিপোজিটে (FD) টাকা রেখে নিরাপদে বেশি রিটার্নের দিকেই ঝুঁকছেন অনেকে।
  • বর্তমানে সুদের হার একটি গুরুত্বপূর্ণ বিষয়।
  • আমানতকারীদের আকৃষ্ট করতে সুদের হার বাড়াল দুই স্মল ফিনান্স ব্যাঙ্ক।

Fixed Deposit: SIP খায় না মাথায় দেয়? এখনও অনেকে স্পষ্ট বুঝতে পারেন না। তাছাড়া শর্ট টার্মে লাভের পাশাপাশি লোকসানের আশঙ্কাও থাকে। ফলে ফিক্সড ডিপোজিটে (FD) টাকা রেখে নিরাপদে বেশি রিটার্নের দিকেই ঝুঁকছেন অনেকে। এমতাবস্থাতেই আমানতকারীদের আকৃষ্ট করতে সুদের হার বাড়াল দুই স্মল ফিনান্স ব্যাঙ্ক। ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং এউ স্মল ফিনান্স ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদের FD-তে নতুন সুদের হার ঘোষণা করেছে। নতুন হারে প্রবীণ নাগরিকেরা সর্বোচ্চ ৮.৩০% পর্যন্ত সুদ পেতে পারেন। সাধারণ গ্রাহকরাও ৭.৮০% পর্যন্ত রিটার্ন পাবেন।

FD-তে বিনিয়োগকারীদের কাছে বর্তমানে সুদের হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য ব্যাঙ্কের FD এখনও অন্যতম জনপ্রিয় অপশন। এহেন প্রেক্ষাপটে সুদের হার বৃদ্ধি নিঃসন্দেহে বেশ ভাল খবর। 

ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কে ১১ জুন, ২০২৬ থেকে ৫০১ দিনের ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার লাগু হয়েছে। ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, এই মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকরা বার্ষিক ৭.৮০ শতাংশ সুদ পাবেন। অন্য দিকে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৮.৩০ শতাংশ।

শুধু FD নয়, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও আকর্ষণীয় সুদের হার। ১০ লক্ষ টাকার বেশি জমায় বার্ষিক ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আবার ১ লক্ষ টাকার বেশি এবং ১০ লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে সুদের হার ৬ শতাংশ।

ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কে FD সুদের হার
৭ থেকে ১৪ দিন: ৪.০০%

১৫ থেকে ৪৫ দিন: ৪.০০%

৪৬ থেকে ৬০ দিন: ৪.৭৫%

৬১ থেকে ৯০ দিন: ৫.০০%

৯১ থেকে ১৬৪ দিন: ৫.০০%

১৬৫ দিন থেকে ৬ মাস: ৫.৫০%

৬ মাসের বেশি থেকে ২০১ দিন: ৬.২৫%

২০২ দিন থেকে ৩৬৪ দিন: ৬.২৫%

১২ মাস: ৭.৫০%

৫০১ দিন: ৭.৮০% (প্রবীণদের জন্য ৮.৩০%)

এউ স্মল ফিনান্স ব্যাঙ্কেও সুদের হার বৃদ্ধি
অন্য দিকে, এউ স্মল ফিনান্স ব্যাঙ্কও FD-র সুদের হার সংশোধন করেছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৩০ মাসের FD-তে সুদের হার ৭.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪০ শতাংশ করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য একই মেয়াদে সুদের হার বেড়ে হয়েছে ৭.৯০ শতাংশ। নতুন হার ১০ জুন, ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

Advertisement

বর্তমানে এই ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদের FD-তে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৭.৪০ শতাংশ পর্যন্ত রয়েছে। ৩০ মাস ১ দিন থেকে ৩৬ মাস পর্যন্ত FD-তে সাধারণ গ্রাহকেরা সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ পাবেন।

এউ স্মল ফিনান্স ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ FD সুদের হার
৭ দিন থেকে ১ মাস ১৫ দিন: ৩.৫০%

১ মাস ১৬ দিন থেকে ৩ মাস: ৪.৭৫%

৩ মাস ১ দিন থেকে ৬ মাস: ৫.২৫%

৬ মাস ১ দিন থেকে ১২ মাস: ৬.৩৫%

১২ মাস ১ দিন থেকে ১৫ মাস: ৭.১০%

২৪ মাস ১ দিন থেকে ৩০ মাস: ৭.১০%

৩০ মাস ১ দিন থেকে ৩৬ মাস: ৭.৪০%

৩৬ মাস ১ দিন থেকে ৪৫ মাস: ৭.০০%

অর্থাৎ একটি বিষয় স্পষ্ট। যাঁরা কম সময়ের জন্য় সিকিওর বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য় এই দুই স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ভাল অপশন হতে পারে। বেশি সুদের জন্য় পরিবারের সিনিয়র সিটিজেনের নামেও ফিক্সড ডিপোজিট করাতে পারেন। তাতে বেশ কয়েক হাজার টাকা বাড়তি রিটার্ন পাবেন। তবে বিনিয়োগের আগে অবশ্যই লেটেস্ট ইন্টারেস্ট রেট ও বিনিয়োগের শর্তাবলীর বিষয়ে বিস্তারিত জেনে নেবেন।  

POST A COMMENT
Advertisement