FD-তেও মিলছে ৮.৫ শতাংশ সুদ, কোন ব্যাঙ্কে দারুণ সুবিধা? জেনে নিন

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটেও এখন মোটা টাকার গ্যারান্টি। একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে পাওয়া যাচ্ছে ৮.৫ শতাংশ হারে সুদ।

Advertisement
FD-তেও মিলছে ৮.৫ শতাংশ সুদ, কোন ব্যাঙ্কে দারুণ সুবিধা? জেনে নিনFD-তেও মিলছে ৮.৫ শতাংশ সুদ
হাইলাইটস
  • বহু মানুষ বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিট বা FD-র উপরেই ভরসা রাখেন।
  • ফিক্সড ডিপোজিটে সুদের হার কম থাকলেও, রিটার্নের গ্যারান্টিতে থাকে।
  • FD-তেও ৮.৫ শতাংশ হারে রিটার্ন পাওয়া যেতে পারে।

বর্তমানে বিনিয়োগের একাধিক অপশন বাজারে হাজির হলেও, এখনও বহু মানুষ বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিট বা FD-র উপরেই ভরসা রাখেন। অনেকেই দাবি করেন, ফিক্সড ডিপোজিটে সুদের হার কম থাকলেও, রিটার্নের গ্যারান্টিতে থাকে। তবে এখন বোধহয় সুদের হার কম, তা আর বলা চলে না। কারণ এখানে এমন একটি ব্যাঙ্কের বিষয়ে বলা হচ্ছে, যেখানে FD-তেও ৮.৫ শতাংশ হারে রিটার্ন পাওয়া যেতে পারে।

প্রবীণ নাগরিকদের জন্য সেরা অপশন

ফিক্সড ডিপোজিট প্রবীণ নাগরিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ হিসেবে পরিচিত। এর মূল কারণ হল, এটি বাজার সংক্রান্ত ঝুঁকির বাইরে। ফলে শেয়ার বাজার উত্থান পতনের সাক্ষী থাকলেও, FD থেকে  নির্দিষ্ট পরিমাণ সুদ নিশ্চিত ভাবেই পাওয়া যায়।  যেহেতু এটি গ্যারান্টেড সুদের নিশ্চয়তা দেয়, তাই এটিকে  নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। প্রায় প্রতিটি ব্যাঙ্কই সাধারণ গ্রাহকদের থেকে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদের সুবিধা দেয়। তবে কতদিনের FD করা হচ্ছে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

অগাস্ট মাসে FD রিটার্নের দিক থেকে এই ব্যাঙ্কটি শীর্ষে রয়েছে

FD স্কিমে বর্তমানে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি। বর্তমানে শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নির্দিষ্ট মেয়াদে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। যদিও এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের মতো বড় ব্যাঙ্কগুলোও FD-তে ভালো সুদ দিচ্ছে, কিন্তু তা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর তুলনায় অনেক কম। 

শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ২৩ মাস ১ দিন থেকে ২৭ মাসের ফিক্সড ডিপোজিটে ৮.০০% নিয়মিত হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার রয়েছে ৮.৫০%। এছাড়াও, জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ২-৩ বছর মেয়াদের এফডিতে ৮.৩০%, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৫০১ দিন মেয়াদী এফডিতে ৮.৩০%, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৩০ মাস ফিক্সড ডিপোজিটে ৮.২৫%, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৬৬৬ দিনের এফডিতে ৮.২৫% এবং ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৩ বছর ১ দিন মেয়াদী এফডিতে ৮.২৪% সুদ দিচ্ছে।

Advertisement

বড় ব্যাঙ্কগুলিতে সুদের হার কত?

SBI প্রবীণ নাগরিকদের ২-৩ বছরের এফডি-তে ৬.৯০% সুদ দিচ্ছে। যেখানে HDFC ব্যাঙ্কে ৩ বছরের FD-তে ৭.০০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ICICI ব্যাঙ্ক আবার প্রবীণ গ্রাহকদের ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের FD-তে ৭.১০% পর্যন্ত সুদ দিচ্ছে।


 

POST A COMMENT
Advertisement