Fixed Deposit-এ এখন কোন ব্যাঙ্কে Best Interest Rate? রইল তালিকা

FD Interest Rates 2026: কোন ব্যাঙ্কে বেশি সুদ? ফিক্সড ডিপোজিটের (FD) Rate-এর A-Z পাবেন এই প্রতিবেদনে। সরকারি-বেসরকারি ব্যাঙ্ক তো বটেই, বিভিন্ন স্মল ফিন্যান্স ব্যাঙ্কেও এখন FD-তে বেশ ভাল সুদ।

Advertisement
Fixed Deposit-এ এখন কোন ব্যাঙ্কে Best Interest Rate? রইল তালিকাবিভিন্ন ব্যাঙ্কে এখন FD-তে বেশ ভাল সুদ।
হাইলাইটস
  • সঞ্চয়ের টাকা কোথায় রাখলে বেশি সুদ পাওয়া যাবে?
  • যাঁরা কম রিস্কে নিয়মিত ইনকাম করতে চান, তাঁদের জন্য এফডি বেশ ভাল অপশন।
  • ৭ অক্টোবর RBI রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছে।

FD Interest Rates 2026: কোন ব্যাঙ্কে বেশি সুদ? ফিক্সড ডিপোজিটের (FD) Rate-এর A-Z পাবেন এই প্রতিবেদনে। সরকারি-বেসরকারি ব্যাঙ্ক তো বটেই, বিভিন্ন স্মল ফিন্যান্স ব্যাঙ্কেও এখন FD-তে বেশ ভাল সুদ। সর্বোচ্চ ৮.৫০% পর্যন্ত সুদ পাবেন। আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

এক নজরে সুদের তালিকা:
আপনাদের সুবিধার্থে নিচে সমস্ত ব্যাঙ্কের সুদের তালিকা টেবিল আকারে দেওয়া হল,

ব্যাঙ্কের নাম সর্বোচ্চ সুদের হার
ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.৫০%
ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.৫০%
সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.৫০%
জানা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.৩০%
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.৩০%
শিবালিক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.২৫%
উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৮.২৫%
ডিসিবি ব্যাঙ্ক ৮.০০%
এ ইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭.৯০%
বন্ধন ব্যাঙ্ক ৭.৯৫%
এসবিএম ব্যাঙ্ক ইন্ডিয়া ৭.৮০%
স্লাইস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭.৭৫%
অ্যাক্সিস ব্যাঙ্ক ৭.২৫%
ব্যাঙ্ক অফ বরোদা ৭.২৫%
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৭.১৫%
এইচডিএফসি ব্যাঙ্ক ৭.১০%
আইসিআইসিআই ব্যাঙ্ক ৭.১০%
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ৭.১০%
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৭.১০%
আইডিবিআই ব্যাঙ্ক ৭.০৫%
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭.০৫%
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭.০৫%
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ৭.১০%
ডয়েচে ব্যাঙ্ক ৭.০০%
এইচএসবিসি ব্যাঙ্ক ৬.০০%

স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
Equitas Small Finance Bank, ESAF Small Finance Bank এবং Suryoday Small Finance Bank-এ সর্বোচ্চ ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। Jana Small Finance Bank এবং Ujjivan Small Finance Bank-এ ৮.৩০ শতাংশ পাবেন। Shivalik Small Finance Bank ও Utkarsh Small Finance Bank-এ তা ৮.২৫ শতাংশ পাবেন। AU Small Finance Bank-এ ৭.৯০ শতাংশ এবং Slice Small Finance Bank-এ ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। 

বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদের হার
বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে DCB Bank-এ সর্বোচ্চ ৮ শতাংশ, Bandhan Bank-এ ৭.৯৫ শতাংশ এবং SBM Bank India-তে ৭.৮০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। Axis Bank-এ ৭.২৫ শতাংশ, Kotak Mahindra Bank-এ ৭.১৫ শতাংশ এবং HDFC Bank ও ICICI Bank-এ ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে Bank of India-তে সর্বোচ্চ ৭.৪৫ শতাংশ এবং Bank of Baroda-তে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। State Bank of India ও Union Bank of India-তে সর্বোচ্চ হার ৭.০৫ শতাংশ।

FD করার আগে অবশ্যই মাথায় রাখুন
শুধু বেশি সুদের দেখে সিদ্ধান্ত নেবেন না। কত দিনের জন্য টাকা রাখবেন, আগেভাগেই টাকা তোলার প্রয়োজন হতে পারে কি না এবং সুদের উপর কত কর দিতে হবে, সেগুলিও বিবেচনা করুন। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদ রয়েছে কি না, জেনে নিন। একই ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদে সুদের হার আলাদা হতে পারে। তাই টাকা জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটে লেটেস্ট সুদের হার চেক করে নিন।  

Advertisement

POST A COMMENT
Advertisement