Fixed Deposit Interest Rate এ বসে খান বাড়িতে, দেখুন ৯ ব্যাঙ্কের পুরো লিস্ট

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের সময় শুধু সুদের হার দেখলেই হবে না। প্রবীণ নাগরিকদের সুদের উপর টিডিএসের নিয়মও জানা প্রয়োজন। কোনও ব্যাঙ্কে স্থায়ী আমানত থেকে পাওয়া সুদ নির্দিষ্ট সীমার বেশি হলে ব্যাঙ্ক নিয়ম অনুযায়ী টিডিএস কাটতে পারে।

Advertisement
Fixed Deposit Interest Rate এ বসে খান বাড়িতে, দেখুন ৯ ব্যাঙ্কের পুরো লিস্টফিক্সড ডিপোজিটের সুদের হার।
হাইলাইটস
  • ফিক্সড ডিপোজিটে সুদেই মোটা আয়।
  • বেসরকারি ব্যাঙ্কগুলি দিচ্ছে দারুণ সুদ।

আপনি কি সিনিয়র সিটিজেন? সঞ্চয়ের টাকা নিরাপদ জায়গায় রেখে নিয়মিত সুদ আয় করতে চান? ফিক্সড ডিপোজিট একটা দারুণ বিকল্প হতে পারে। কয়েকটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের তুলনায়  নাগরিকদের বেশি সুদ দিচ্ছে। বর্তমান সুদের হার অনুযায়ী, ৫ বছরের এফডিতে সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। তবে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বর্তমান সুদের হার, জমার সীমা এবং অন্যান্য নিয়ম অবশ্যই যাচাই করে নেওয়া জরুরি।

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৫ বছরের এফডিতে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। অন্যদিকে একই মেয়াদের এফডিতে জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রায় ৮ শতাংশ সুদ দিচ্ছে। বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে নিশ্চিত রিটার্ন চান, এমন বিনিয়োগকারীদের কাছে এই হারগুলি আকর্ষণীয় হতে পারে। তবে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে মেয়াদ এবং ব্যাঙ্কের শর্ত দেখে নিন।

সিনিয়র সিটিজেন কারা? ৬০ বছরের বেশি বয়স হলেই সিনিয়র সিটিজেন। তাঁদের জন্য ৫ বছরের এফডিতে ৮ থেকে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদের হার নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে বিনিয়োগের আগে সময়ের আগে এফডি ভাঙার নিয়ম এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা ও অন্যান্য শর্ত ভালভাবে বুঝে নেওয়া জরুরি। শুধু বেশি সুদের দিকে তাকিয়ে বিনিয়োগ না করে সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়াই ভাল।
 

ব্যাঙ্কের নাম FD সুদের হার
AU Small Finance Bank ৭.২৫%
 
Equitas Small Finance Bank ৭.৫০%
 
ESAF Small Finance Bank     ৬.২৫%
 
Jana Small Finance Bank ৮.০০%
 
Shivalik Small Finance Bank ৬.৫০%
 
slice Small Finance Bank ৭.২৫%
 
Suryoday Small Finance Bank ৮.৫০%
 
Ujjivan Small Finance Bank ৭.৭০%
 
Utkarsh Small Finance Bank ৭.৫০%
 

টিডিএসের নিয়ম

FD-তে বিনিয়োগের সময় শুধু সুদের হার দেখলেই হবে না। প্রবীণ নাগরিকদের সুদের উপর টিডিএসের নিয়মও জানা প্রয়োজন। কোনও ব্যাঙ্কে স্থায়ী আমানত থেকে পাওয়া সুদ নির্দিষ্ট সীমার বেশি হলে ব্যাঙ্ক নিয়ম অনুযায়ী টিডিএস কাটতে পারে।

তবে মনে রাখা দরকার, টিডিএস আলাদা করে কোনও অতিরিক্ত কর নয়। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই টাকা মোট করের দায়ের সঙ্গে দেখানো যায়। অতিরিক্ত কাটা টিডিএস ফেরতও পাওয়া যেতে পারে। করের আওতায় নেই এমন সিনিয়র সিটিজেনদের দিতে হবে ডিক্লারেশন ফর্ম। এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ফর্ম 15H ব্যাঙ্কে জমা দিতে পারেন। এর মাধ্যমে ব্যাঙ্ককে জানানো হয় যে সংশ্লিষ্ট অর্থবর্ষে তাঁর করযোগ্য আয় নেই।

Advertisement

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনও গ্রাহকের আয়কর ব্যাঙ্কের জানা থাকে না। তাই সুদ নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক টিডিএস কাটে। তাই আগে থেকেই ফর্ম 15H জমা দিয়ে অপ্রয়োজনীয় টিডিএস কাটা এড়ান। 

POST A COMMENT
Advertisement