ফেব্রুয়ারি ২০২৬-এ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক FD-র হারে পরিবর্তন হয়েছে।Fixed Deposit interest rates February 2026: এখনও দেশের বেশিরভাগ বিনিয়োগকারীদের কাছে ফিক্সড ডিপোজিটই(FD) সবচেয়ে প্রিয় বিনিয়োগের মাধ্যম। বাজারে অনিশ্চয়তা থাকলেও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদ; এই নিশ্চয়তাই FD-কে আলাদা করে তোলে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একাধিক ব্যাঙ্ক তাদের স্থায়ী আমানতের সুদের হার সংশোধন করেছে। ফলে বিনিয়োগকারীদের নতুন করে হিসাব কষতে হচ্ছে।ব্যাঙ্কিং মহলের মতে, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট, মূল্যবৃদ্ধি এবং ঋণের চাহিদার উপর ভিত্তি করেই সুদের হার Update করা হয়। ফেব্রুয়ারি ২০২৬-এ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক FD-র হারে পরিবর্তন হয়েছে। আসুন তার বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক।
কোন ব্যাঙ্কে কত সুদ?
Utkarsh Small Finance Bank তিন বছরের FD-তে প্রবীণ নাগরিকদের ৮ শতাংশ সুদ দিচ্ছে।
Jana Small Finance Bank দুই থেকে তিন বছরের মেয়াদে প্রবীণদের ৮ শতাংশ সুদের অফার রেখেছে।
ICICI Bank তিন বছর ১ দিন থেকে ১০ বছরের আমানতে সর্বোচ্চ ৭.১ শতাংশ সুদ দিচ্ছে।
Canara Bank ৫৫৫ দিনের মেয়াদে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ ঘোষণা করেছে।
PNB র রেট কত?
সরকারি ব্যাঙ্ক Punjab National Bank (PNB) ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন সুদের হার লাগু করেছে। সাধারণ আমানতকারীদের জন্য ৩ শতাংশ থেকে ৬.৪০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। প্রবীণদের ক্ষেত্রে তা ৩.৫০ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ। ৩৯০ দিনের আমানতে সর্বোচ্চ সুদের সুবিধা মিলছে।
ইন্ডিয়ান ব্যাঙ্কের নতুন স্কিম
Indian Bank ৪ ফেব্রুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর করেছে। বিভিন্ন মেয়াদে ২.৮০ শতাংশ থেকে ৬.৯৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। পাশাপাশি ‘IND Secure’ নামে ৪৪৪ দিনের একটি নতুন স্কিম চালু হয়েছে। এতে সাধারণ গ্রাহকের জন্য ৬.৪৫ শতাংশ এবং প্রবীণদের জন্য ৬.৯৫ শতাংশ সুদ।
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
Equitas Small Finance Bank এ ২ ফেব্রুয়ারি থেকে নতুন Rate লাগু হচ্ছে। বিভিন্ন মেয়াদে ৩.৫০ শতাংশ থেকে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে তারা। ৮৮৮ দিনের আমানতে সর্বোচ্চ ৭.২০ শতাংশ সুদ মিলছে।
রেপো রেটের Effect
৬ ফেব্রুয়ারি ২০২৬-এ Reserve Bank of India (RBI) তাদের মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। বাজার বিশ্লেষকদের মতে, রেপো রেট স্থির থাকায় অদূর ভবিষ্যতে FD-র সুদের হার কমার সম্ভাবনা কম।
বিনিয়োগকারীদের এখন কী করণীয়?
আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন হারে কোথায় বেশি রিটার্ন মিলছে তা খতিয়ে দেখে তবেই বিনিয়োগ করা উচিত। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য একাধিক ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের অফার দিচ্ছে। তবে শুধু সুদের হার নয়, ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা, মেয়াদ এবং লিকুইডিটির বিষয়ও বিবেচনা করা প্রয়োজন।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।