মেট্রোয় চারাগাছ নিয়ে ওঠা বেআইনি, মাছ-মাংসের ক্ষেত্রে কী নিয়ম? জেনে নিন

মেট্রোর তরফে জানানো হয়েছে, যে কোনও ধারালো অস্ত্র, এমনকি মাংস কাটার বড় ছুরি, চার সেমি-র বেশি বড় ব্লেড, ছুরি, কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা বে-আইনি। একইসঙ্গে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, কোনও বিস্ফোরক পদার্থ, পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো দাহ্য পদার্থ নিয়ে মেট্রোয় ওঠা অবশ্যই বে-আইনি।

Advertisement
মেট্রোয় চারাগাছ নিয়ে ওঠা বেআইনি, মাছ-মাংসের ক্ষেত্রে কী নিয়ম? জেনে নিনকলকাতায় মেট্রোর যাত্রীদের জন্য জরুরি খবর
হাইলাইটস
  • কলকাতায় মেট্রোর যাত্রীদের জন্য জরুরি খবর।
  • মেট্রোরেলে কোন কোন জিনিস নিয়ে ওঠা বে-আইনি তা আরও একবার স্পষ্ট করল মেট্রো কর্তৃপক্ষ।
  • ফুলগাছ, খোলা মাছ বা মাংস নিয়েও মেট্রোয় চড়া বে-আইনি বলেই জানাচ্ছেন কলকাতা মেট্রোর এক CPRO।

কলকাতায় মেট্রোর যাত্রীদের জন্য জরুরি খবর। মেট্রোরেলে কোন কোন জিনিস নিয়ে  ওঠা বে-আইনি তা আরও একবার স্পষ্ট করল মেট্রো কর্তৃপক্ষ। এমনিতেই মেট্রোরেলে কোনও দাহ্য বস্তু, ধারালো সামগ্রী নিয়ে ওঠা যায় না- তা সর্বজনবিদিত। কিন্তু সম্প্রতি সেই নিয়ম নিয়ে গণ্ডগোল বাঁধতেই আরও একবার অবস্থান স্পষ্ট করল কলকাতা মেট্রো। 

মেট্রোর তরফে জানানো হয়েছে, যে কোনও ধারালো অস্ত্র, এমনকি মাংস কাটার বড় ছুরি, চার সেমি-র বেশি বড় ব্লেড, ছুরি, কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা বে-আইনি। একইসঙ্গে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, কোনও বিস্ফোরক পদার্থ, পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো দাহ্য পদার্থ নিয়ে মেট্রোয় ওঠা অবশ্যই বে-আইনি। এগুলির কথা বেশিরভাগ যাত্রীই জানেনও। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের দাবি, এমন কতগুলি জিনিস রয়েছে, যেগুলি আসলে মেট্রোরেলে ওঠা নিষিদ্ধ, কিন্তু সেই বিষয়ে খুব কম লোকই জানেন। 

কলকাতা মেট্রোর বেশ কিছু নিরাপত্তা কর্মীর দাবি, মিস্ত্রি পেশার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি কয়েকটি স্টেশন থেকে ব্যাগে করে তাঁদের কাজের সরঞ্জাম নিয়ে মেট্রোয় উঠতে গেলে বিপত্তি বেঁধেছে। তাঁরা আগেভাগেই টিকিট কেটে মেট্রোর সিকিউরিটি গেট দিয়ে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেন। ব্যাগে দেখা যায়, ছোট হাতুড়ি, করাতের মতো সামগ্রী রয়েছে। এই জিনিসগুলি নিয়ে  মেট্রো সফর আসলে বে-আইনি।

পাশাপাশি, খোলা ফুলগাছ, খোলা মাছ বা মাংস নিয়েও মেট্রোয় চড়া বে-আইনি বলেই জানাচ্ছেন কলকাতা মেট্রোর এক CPRO। তিনি জানিয়েছেন, সিল করা মাছ-মাংস বা গাছ নিয়ে মেট্রো চড়লে সমস্যা নেই। কিন্তু খোলা প্যাকেটে বা ব্যাগে এগুলি নিয়ে চড়া বে-আইনি। এই জিনিসগুলি নিয়ে মেট্রোয় সফর করার সময় কেউ ধরা পড়লে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হতে পারে। এমনকি চার বছরের কারাদণ্ডও হতে পারে।

POST A COMMENT
Advertisement