Free Bus Service Rules: হাতে স্মার্ট কার্ড না পেলেও ১ জুন থেকে কীভাবে ফ্রিতে বাস সফর করবেন মেয়েরা? জেনে নিন

আগামী সোমবার অর্থাৎ ১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। স্থানীয় এবং দূরপাল্লার বাসে উভয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাবেন মহিলারা। ইতিমধ্যেই পরিবহন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কীভাবে এই পরিষেবা মিলবে এবং কী কী নথি লাগবে। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সকল মহিলাদের একটি ‘স্মার্ট কার্ড’ (QR কোড-সহ ডিজিটাল কার্ড) দেওয়া হবে।

Advertisement
হাতে স্মার্ট কার্ড না পেলেও ১ জুন থেকে কীভাবে ফ্রিতে বাস সফর করবেন মেয়েরা? জেনে নিন বিনামূল্যে বাসে যেতে কী কী সঙ্গে রাখতে হবে?

আগামী সোমবার অর্থাৎ ১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। স্থানীয় এবং দূরপাল্লার বাসে উভয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাবেন মহিলারা। ইতিমধ্যেই পরিবহন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কীভাবে এই পরিষেবা মিলবে এবং কী কী নথি লাগবে। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সকল মহিলাদের একটি ‘স্মার্ট কার্ড’ (QR কোড-সহ ডিজিটাল কার্ড) দেওয়া হবে। সেই কার্ড ব্যবহার করেই মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সকল মহিলাদের একটি ‘স্মার্ট কার্ড’ (QR কোড-সহ ডিজিটাল কার্ড) দেওয়া হবে। সেই কার্ড ব্যবহার করেই মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

সরকারের মতে, এই সিদ্ধান্তে চাকরিজীবী মহিলা, ছাত্রী এবং প্রতিদিন বাসে যাতায়াত করেন এমন বহু মহিলা উপকৃত হবেন। অনেকের প্রতি মাসের যাতায়াত খরচও কমে যাবে। বিশেষ করে যারা প্রতিদিন সরকারি বাসে অফিস বা পড়াশোনার জন্য যাতায়াত করেন, তাঁদের জন্য এই প্রকল্প  বড় স্বস্তি এনে দেবে। তবে তারজন্য নিয়মাবলীও রয়েছে। চলুন সেই বিষয়ে বিস্তারিত যেনে নেওয়া যাক।

১ জুন কীভাবে বাসে উঠবেন?
ফ্রি বাসের সহায়তা নেওয়ার ক্ষেত্রে, মহিলাকে অবশ্যিকভাবে এই রাজ্যের বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে সেই মহিলাকে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয় পত্রের মাধ্যমে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক। স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত আপাতত আধার, ভোটার কার্ড, প্যান, ড্রাইভিং লাইসেন্স, আয়ুষ্মান ভারত কার্ড, পাসপোর্ট-সহ সরকারি স্বীকৃত যে কোনও পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা পাওয়া যাবে। পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টর মহিলাদের ‘জিরো ভ্যালু টিকিট’ বা বিনামূল্যের টিকিট দেবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অর্থ দফতরের অনুমোদন এবং মন্ত্রিসভার সম্মতির পর এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। রাজ্যের সব মহিলাই এই প্রকল্পের আওতায় আসবেন বলে জানিয়েছে সরকার। 

Advertisement

কার্ড বানাবেন কীভাবে?
এই প্রকল্পের সুবিধা পেতে আপনাদের সংশ্লিষ্ট এলাকার BDO বা SDO-র কাছে একটি আবেদন জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে বৈধ নথি ও ছবি জমা করতে হবে। পরিবহণ দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই সুবিধা পাবেন। রাজ্যের WBTC, NBSTC, SBSTC-র সমস্ত বাসে এই সুবিধা মিলবে। দূরপাল্লার সমস্ত রুটের সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। 

কার্ডের জন্য যে নথি লাগবে-
এই নথিগুলি হল
১) আধার কার্ড
২) ভোটার সচিত্র পরিচয়পত্র (EPIC)
৩) VB-G RAMG জব কার্ড (গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড)
৪) আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড
৫) ড্রাইভিং লাইসেন্স
৬) প্যান কার্ড
৭) ভারতীয় পাসপোর্ট
৮) ছবি-সহ পেনশন সংক্রান্ত নথিপত্র
৯) কেন্দ্রীয়/রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU)/পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মীদের প্রদত্ত ছবি-সহ পরিচয়পত্র
১০) স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত দাপ্তরিক পরিচয়পত্র
১১) পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য যে কোনও পরিচয়পত্র

এরকম সরকারি বৈধ নথি আবেদন পত্রের সঙ্গে গ্রহণযোগ্য হবে। এর পাশাপাশি সুবিধাভোগীর একটি সাম্প্রতিক ছবিও প্রয়োজন হবে। তবে এই কার্ড তৈরি করা এবং বণ্টন করা সময় সাপেক্ষ বলেও পরিবহন দফতর সূত্র জানা গিয়েছে। ততদিন কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যে ১১ টি পরিচয় পত্র প্রত্যেকটি মানুষের থাকে,তার মধ্যে একটি সরকারি বাসে যাতায়াতের সময় কাছে রাখতে হবে।।

POST A COMMENT
Advertisement