১ জুন থেকে নিয়ম বদলমে মাস একবারে শেষের পথে। শুরু হচ্ছে জুন। আর ১ জুন থেকেই দেশে কিছু নিয়মের বদল হতে চলেছে। এই পরিবর্তনের প্রভাব সব গৃহস্থের উপরই পড়বে। এক্ষেত্রে রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাঙ্ক ডিপোজিট, বেশ কিছু জরুরি ক্ষেত্রে হচ্ছে বদল।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১ জুন থেকে এলপিজি সিলিন্ডারের দাম, এটিএফ-এর দাম, সোলার প্যানেলের দাম সহ একাধিক ক্ষেত্রে বড় পরিবর্তন হচ্ছে। তাই ঝটপট এই সব পরিবর্তন সম্পর্কে জেনে নেওয়া যাক।
এলপিজি-তে বিরাট বদল
প্রতিমাসের ১ তারিখ তেল সংস্থাগুলি এলপিজি গ্যাসের নতুন দাম জানায়। আর ১ জুন আবার রান্নার গ্যাসের দামে বদল হতে পারে বলে খবর।
আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধে চলছে। বন্ধ হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে বেড়েছে গ্যাসের দাম। যার প্রভাব পড়েছে ভারতেও। দেশেও গত কয়েক মাসে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম। আর এই দাম আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এটিএফ-এর দামে বদল
বিমান সাধারণ তেলে জ্বালানিতে চলে না। এটি চলে এটিএফ বা এয়ার টারবাইন ফুয়েলের মধ্যমে। আর এই দামটাও ঘোষণা করা হতে পারে ১ জুন। এই জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
মাথায় রাখতে হবে, এই দাম বাড়লে বিমানের ভাড়া বাড়তে পারে। যার ফলে নিয়মিত বিমানে ভ্রমণকারীদের হতে পারে সমস্যা। এই প্রসঙ্গে বলি, বর্তমানে দিল্লিতে প্রতি কিলোলিটার এটিএফ-এর দাম ১০৪,৯২৭ টাকা।
এইচডিএফসি ব্যাঙ্কের নিয়মে বদল
১ জুন, ২০২৬ এইচডিএফসি ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্টে কিছু নিয়ম বদল হতে চলেছে। এছাড়া ক্যাশ ডিপোজিট লিমিট নিয়েও নতুন নিয়ম আসছে।
এতদিন পর্যন্ত ছোট নোট জমা দেওয়ার ক্ষেত্রে কোনও লিমিট ছিল না। কিন্তু ছোট নোট ডিপোজিটের মোটামুটি ৪ শতাংশ এবং কয়েন জমায় ৫ শতাংশে মতো চার্জ নেওয়া হতো। আর এই নিয়মটাই বদলে যাচ্ছে।
যতদূর খবর, এখন ২০ টাকা বা তার নীচের নোট দিয়ে মাসে ১০০০০ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। কয়েনের ক্ষেত্রে ৫০০০ মাসে টাকা লিমিট। এর উপর ডিপোজিট করলে ২ শতাংশ করে চার্জ দিতে হবে।
সোলার প্যানেলের নিয়মে বদল
এই মাসের চতুর্থ পরিবর্তন রয়েছে সোলার প্যানেলের ক্ষেত্রে। ১ জুন থেকে এএলএমএম লিস্ট ২-এর অ্যাপ্রুভ মডেল এবং ম্যানুফ্যাকচারার লিস্টের সোলার প্যানেল ভ্যালিড। এই নিয়ম লাগু হওয়ার পর লিস্টে থাকা সোলার প্যানেলই সরকারি প্রকল্প এবং অন্যান্য ভর্তুকি প্রকল্পে ব্যবহার করা হবে।
ব্যাঙ্কের ছুটি
জুন মাসে ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কের ছুটি। পাশাপাশি সব রবিবার ছুটি থাকছে। এছাড়া মহরম থেকে শুরু গুরু কবীর জয়ন্তীর ছুটিও কিছু জায়গায় থাকতে পারে।