Trains Cancel: আজও অনেক ট্রেন বাতিল, গঙ্গা ভাঙনের জেরে কিছু চলবে ঘুরপথে, তালিকা রইল

গঙ্গায় ভাঙনের জেরে আজও একাধিক ট্রেন বাতিল। কিছু ট্রেন আবার ঘুরপথে চলবে। আবার কিছু ট্রেনের যাত্রা শুরুর স্টেশন বদলে দেওয়া হয়েছে। তাই ঝটপট পুরো তালিকাটা দেখে নিন।

Advertisement
আজও অনেক ট্রেন বাতিল, গঙ্গা ভাঙনের জেরে কিছু চলবে ঘুরপথে, তালিকা রইলআজও অনেক ট্রেন বাতিল (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • গঙ্গায় ভাঙনের জেরে আজও একাধিক ট্রেন বাতিল
  • কিছু ট্রেন আবার ঘুরপথে চলবে
  • কিছু ট্রেনের যাত্রা শুরুর স্টেশন বদলে দেওয়া হয়েছে

গঙ্গা ভাঙনের পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিয়েছে। যার জেরে মালদা ডিভিশনের বিহার সীমান্তবর্তী অংশে বৃহস্পতিবার অনেক ট্রেন বাতিল করা হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও আরও বেশি ট্রেন বাতিল রয়েছে। যার ফলে যাত্রী দুর্ভোগ একবারে চরমে উঠেছে। এমন পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছেন, ঠিক কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? যদিও বিষয়টা নিয়ে কোনও সুখবর দিতে পারেনি রেল। তাই আর সময় নষ্ট না করে আজ, বৃহস্পতিবার কোন কোন ট্রেন বাতিল হচ্ছে, সেটা জেনে নিন। 

১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার কোন কোন ট্রেন বাতিল?
গঙ্গায় ভাঙনের জেরে একাধিক ট্রেন আজ বাতিল করা হয়েছে। সেগুলি হল-

  • ১৩৪০৯ মালদা টাউন–কিউল এক্সপ্রেস ট্রেন
  • ৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদা টাউন মেমু ট্রেন
  • ৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ মেমু ট্রেন
  • ৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর মেমু ট্রেন
  • ১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস  ট্রেন
  • ৫৩৪১১ বারহরওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন
  • ৫৩৪৮১ তিনপাহাড়–রাজমহল প্যাসেঞ্জার ট্রেন 
  • ৫৩৪৮৩ তিনপাহাড়–রাজমহল প্যাসেঞ্জার ট্রেন 
  • ৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ মেমু ট্রেন
  • ১৩৪২৮ সাহেবগঞ্জ–হাওড়া এক্সপ্রেস ট্রেন
  • ১৩৪১০ কিউল–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস  ট্রেন
  • ৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ মেমু ট্রেন
  • ৫৩৪১১ মালদা টাউন–সাহেবগঞ্জ মেমু ট্রেন
  • ৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ মেমু ট্রেন
  • ৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ মেমু ট্রেন
  • ৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহরওয়া প্যাসেঞ্জার ট্রেন
  • ৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান মেমু ট্রেন
  • ৬৩০৭৪ সাহেবগঞ্জ–রামপুরহাট মেমু ট্রেন
  • ৫৩৪৮২ রাজমহল–তিনপাহাড় প্যাসেঞ্জার ট্রেন ৬৩৪০৬ সাহেবগঞ্জ–রামপুরহাট মেমু ট্রেন
  • ৫৩৪০৮ জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন
  • ৫৩৪৮৬ রাজমহল–তিনপাহাড় প্যাসেঞ্জার ট্রেন

 তাই এই সব ট্রেনে যাওয়ার কথা থাকলে এখনই বিকল্প খুঁজুন। নইলে অহেতুক শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হবে। নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন না।
ঘুরপথে যাবে কোন কোন ট্রেন? 
আজ একাধিক ট্রেন যাবে ঘুরপথে। সেগুলি হল-

  • ১৩৪০৪ ভাগলপুর রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর হাওড়া এক্সপ্রেসের রুট বদলে গিয়েছে। ১ অক্টোবর, ২০২৬, এই ট্রেন দু'টি ভাগলপুর-দুমকা–রামপুরহাট হয়ে ঘুরপথে চলবে বলে জানিয়েছে ভারতীয় রেল।
  • ঠিক একইভাবে ১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস এবং ০৩০৩০ নাটেশ্বর–হাওড়া স্পেশাল ১ অক্টোবর ঘুরপথে চলবে। এটি কিউল–ঝাঝা–আসানসোল হয়ে চলবে।

আজ আবার কয়েকটি ট্রেন অন্য স্টেশন থেকে যাত্রা শুরু করবে। সেগুলি হল-

  • ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার ট্রেনটি সাহেবগঞ্জ থেকে ছাড়বে।
  • আবার ৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি আবার বারহরওয়া থেকে যাত্রা শুরু করবে।

তাই এই সব ট্রেনে যাওয়ার কথা থাকলে সঠিক স্টেশনে যান। সেখান থেকেই ট্রেনে উঠুন। নইলে আদতে সমস্যায় পড়বেন। 
 

 

POST A COMMENT
Advertisement