Gold Price Kolkata 2 July: কলকাতায় আজ গয়না সোনা-রুপোর দাম কত? জেনে নিন লেটেস্ট রেট

সোনা এবং রুপোর দাম কত জানতে চান? জেনে নিন কলকাতার লেটেস্ট রেট। তারপরই না হয় গয়না তৈরি করতে যাবেন।

Advertisement
কলকাতায় আজ গয়না সোনা-রুপোর দাম কত? জেনে নিন লেটেস্ট রেটকলকাতায় সোনা ও রুপোর দাম
হাইলাইটস
  • সোনা এবং রুপোর দাম কত জানতে চান?
  • জেনে নিন কলকাতার লেটেস্ট রেট
  • তারপরই না হয় গয়না তৈরি করতে যাবেন

বৃহস্পতিবার মোটের উপর একই জায়গায় রয়েছে সোনা ও রুপোর দাম। বিশেষত, ভারতের সব রাজ্যেই এই দুই ধাতুর দামে খুব বড় কোনও পরিবর্তন হয়নি। মূলত আমেরিকার ডলার শক্তিশালী থাকা ও ফেডারেল রিজার্ভ উচ্চ সুদের হার বজায় রাখতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেই কারণে সোনার প্রতি আকর্ষণ কিছুটা কমেছে। যার জেরেই দেশের বাজারে হলুদ ধাতুর দাম স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ সোনার ফিউচারস সেশনের সময় প্রতি ১০ গ্রামে দাম ছিল ১.৪৪ লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে রুপোর ফিউচারস দিনের লোয়ার লেভেল থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতি কেজিতে ২.৩০ লক্ষ টাকার উপরে গিয়ে বন্ধ হয়েছে।

যদিও খুচরো বাজারে পরিস্থিতি একবারে ভিন্ন রয়েছে। এখানে মূলত ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার লেনদেন হয়। ২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে বিশুদ্ধ ধরা হয়। তবে গয়না তৈরির ক্ষেত্রে ২২ ক্যারেট সোনাই বেশি জনপ্রিয়। কারণ, এতে অন্যান্য ধাতুর মিশ্রণ থাকে। তাতে সোনার গয়না তুলনামূলকভাবে বেশি মজবুত ও টেকসই হয়। তাই আসুন ঝটপট বিভিন্ন শহরের সোনা রুপোর দাম জেনে নেওয়া যাক। 

বিভিন্ন শহরে সোনার দাম জেনে নিন

  • দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১,৪০,৯২০। আর ২২ ক্যারেট সোনার মূল্য হল ১,২৯,১৯০ টাকা। 
  • মুম্বইতে ২৪ ক্যারেট সোনার রেট হল ১,৪০,৭৭০ টাকা। আর ২২ ক্যারেটের দাম ১,২৯,০৪০ টাকা। 
  • বেঙ্গালুরুতে ২৪ ক্যারেটের দাম ১,৪০,৭৭০ টাকা। আর  ২২ ক্যারেটের দাম ১,২৯,০৪০ টাকা। 
  • কলকাতাতে ২৪ এবং ২২ ক্যারেটের দাম যথাক্রমে ১,৪০,৭৭০ টাকা ও ১,২৯,০৪০ টাকা। 
  • হায়দরাবাদে ২৪ ক্যারেটের দাম  ১,৪০,৭৭০ টাকা। এছাড়া ২২ ক্যারেটের দাম ১,২৯,০৪০ টাকা।
  • চেন্নাইতে এর ২৪ ক্যারেটের দাম ১,৪৪,৫৬০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১,৩২,৫১০।

বিভিন্ন শহরে রুপোর দাম কত? 

  • দিল্লিতে ১০ গ্রাম রুপোর দাম ২,৪০১ টাকা। আর ১ কেজির দাম ২,৪০,১০০ টাকা।
  • আবার মুম্বইতে ১০ গ্রাম রুপোর দাম পড়বে ২,৪০১ টাকা। আবার ১ কেজি রুপোর দাম ২,৪০,১০০ টাকা।
  • বেঙ্গালুরুতে রুপোর দাম ১০ গ্রাম রুপোর দাম ২,৪০১ টাকা। আর ১ কেজি রুপোর দাম ২,৪০,১০০ টাকা।
  • কলকাতায় রুপোর দাম রয়েছে ২,৪০১ টাকা। আর ১ কেজি রুপোর দাম ২,৪০,১০০ টাকা। 
  • হায়দরাবাদ ১০ গ্রাম এবং ১ কেজি রুপোর দাম যথাক্রমে ২,৪৪৯ টাকা ও ২,৪৪,৯০০ টাকা।
  • এছাড়া চেন্নাইতে ১০ গ্রাম রুপোর দাম ২,৪৪৯ টাকা এবং ১ কেজি রুপোর দাম ২,৪৪,৯০০ টাকা। 


তবে এই সব দামগুলির কিছু এদিক-ওদিকও হতে পারে। পাশাপাশি জুড়বে জিএসটি। এছাড়া গয়নার মেকিং চার্জ আলাদা করে দিতে হবে। তাই এই বিষয়গুলি মাথায় রেখেই গয়না কিনতে যান। 


 

POST A COMMENT
Advertisement