
সোনা ও রুপোর দামে হঠাৎ বড় পতন ঘটেছে। সরকার সোনা ও রুপোর আমদানি শুল্ক বাড়ানোর পর এই মূল্যবান ধাতুগুলির আকাশছোঁয়া দাম বৃদ্ধি থেমে গিয়েছে। প্রথমে রুপো এবং এখন সোনার দামও ব্যাপক ভাবে কমে গিয়েছে। দুই ধাতুরই বৃহস্পতিবারের থেকে বেশ খানিকটা দাম কমেছে শুক্রবার।
কলকাতায় আজ সোনার দাম কত?
১৮ ক্যারেট – ১ গ্রাম সোনার দাম ১২ হাজার ৭ টাকা, বৃহস্পতিবারের থেকে ১৫৮ টাকা কম। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২০ হাজার ৭০ টাকা, বৃহস্পতিবারের থেকে ১ হাজার ৬৮০ টাকা কম। ১০০ গ্রাম সোনার দাম ১২ লক্ষ ৭০০ টাকা, বৃহস্পতিবারের থেকে ১৬ হাজার ৮০০ টাকা কম।
২২ ক্যারেট – ১ গ্রাম সোনার দাম ১৪ হাজার ৮৮০ টাকা, বৃহস্পতিবারের থেকে ২০৫ টাকা কম। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা, বৃহস্পতিবারের থেকে ২ হাজার ৫০ টাকা কম। ১০০ গ্রাম সোনার দাম ১৪ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা, বৃহস্পতিবার থেকে ২০ হাজার ৫০০ টাকা কম।
২৪ ক্যারেট –– ১ গ্রাম সোনার দাম ১৬ হাজার ২৩৩ টাকা, বৃহস্পতিবার থেকে ২২৪ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ৯০ টাকা, বৃহস্পতিবারের থেকে ২ হাজার ২৪০ টাকা কম। ১০০ গ্রাম সোনার দাম ১৬ লক্ষ ৯০০ টাকা, বৃহস্পতিবারের থেকে ২২ হাজার ৪০০ টাকা কম।
কলকাতায় রুপোর দাম কত?
প্রতি গ্রাম রুপোর দাম ২৯০ টাকা। যা কমেছে ১০ টাকা মাত্র। তবে প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৯০ হাজার টাকা। কমেছে ১০ হাজার টাকা।
শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফিউচার ট্রেডিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রুপোর দাম প্রতি কেজিতে ১৭ হাজার টাকারও বেশি কমে যায়। অন্যদিকে, মূল্যবান হলুদ ধাতু সোনার দামও সঙ্গে সঙ্গেই প্রতি ১০ গ্রামে ৩ হাজার টাকারও বেশি কমে যায়।
শুধু রুপো নয়, সোনার দামেও আমদানি শুল্ক বাড়ায় শুক্রবার সোনার গতিও থেমে গিয়েছে। সোনার ফিউচার প্রতি ফিউচার প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬১ হাজার ৯৭৮ টাকায় বন্ধ হয়েছিল। এখন তা কমে ১ লক্ষ ৫৮ হাজার ৮৫২ টাকায় নেমে এসেছে। MCX-এ সোনার সর্বকালের সর্বোচ্চ দাম ছিল প্রতি ১০ গ্রামে ২ লক্ষ ২ হাজার ৯৮৪ টাকা। এখন তা কমে ৪৪ হাজার ১৩২ টাকায় নেমে এসেছে।
(দ্রষ্টব্য: সোনা-রুপো বা সোনা-রুপো ইটিএফ-এ কোনও বিনিয়োগ করার আগে, অনুগ্রহ করে আপনার বাজার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)