Gold Silver Price Today: আজ সোনা ও রুপোর দাম বাড়ল, কলকাতায় ২৪ ও ২২ ক্যারেটের রেট কত?

সোনা ও রুপোর দাম বেড়েছে আজ। দামি হয়েছে দুই ধাতুই। কলকাতায় সোনার দাম কত? রুপোই বা কততে বিক্রি হচ্ছে?

Advertisement
আজ সোনা ও রুপোর দাম বাড়ল, কলকাতায় ২৪ ও ২২ ক্যারেটের রেট কত?সোনা ও রুপোর দাম
হাইলাইটস
  • সোনা ও রুপোর দাম বেড়েছে আজ
  • কলকাতায় সোনার দাম কত?
  • রুপোই বা কততে বিক্রি হচ্ছে?

সোনা এবং রুপোর দাম কয়েক দিন ধরে পড়ছিল। যদিও আজ বদলে গেল পরিস্থিতি। শুক্রবার সোনার দাম ঊর্ধ্বমুখী। পাশাপাশি দামি হয়েছে রুপোর দামও। যার জেরে গয়না কিনতে গেলে এখন একটু বেশি টাকাই খরচ করতে হবে।

আসলে মার্কিন ডলারের অবস্থা এখনও শক্তিশালী। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও সোনা এবং রুপোয় ইনভেস্ট করছেন। যার জেরে এই দুই ধাতুর দাম বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

তবে এর মধ্যে কোন পরিস্থিতিতে কোন শহরে সোনা এবং রুপোর দাম চলছে, সেটা জেনে নিন। এখানে মূলত IBJA Rate অনুযায়ী দাম দেওয়া হল-

কলকাতায় সোনার দাম কত? 
আজ কলকাতায় সোনার দাম অনেকটাই বেড়েছে। ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১০ গ্রামে ১,৩৭,২০০ টাকা। দাম বৃদ্ধি পেয়েছে ৩০০০ টাকা। আর ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম রয়েছে ১,৪৪,৩৫০ টাকা। এটি বেড়েছে ৩১৫০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার দামও আজ বৃদ্ধি পেয়েছে। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ১,১০,২৫০ টাকা। তাই আজ সোনা কিনতে গেলে একটু বেশি টাকা খসবে।
 

রুপোর কী দাম চলছে কলকাতায়? 
আজ কলকাতায় রুপোর দামও বেশ কিছুটা বেড়েছে। শুক্রবার কলকাতায় রুপোর কেজির দাম ২,৩০,৭৫০ টাকা। গতকালের থেকে দাম বেড়েছে ৬৩৫০ টাকা।

এছাড়া অন্যান্য শহরে সোনা এবং রুপোর দামের আপডেট-

আজ দিল্লিতে ২৪ ক্যারেট ১০ সোনার দাম ১,৪৭,১৫০ টাকা। এছাড়া মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কেরলের মতো শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৭,০০০ টাকায়।

শুক্রবার দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৩৪,৯০০ টাকা। আর মুম্বই, বেঙ্গালুরু, কেরলার মতো শহরে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৩৪,৭৫০ টাকায় রয়েছে। 

ও দিকে রুপোর দামও বিভিন্ন শহরে আলাদা আলাদা। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদের মতো শহরে ১ কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।


তবে গয়না বানানোর সময় এই দামের সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ। পাশাপাশি আলাদা করে জিএসটি দিতে হবে। তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন। 

Advertisement


বিদ্র: সোনা বা রুপোয় বিনিয়োগ করার আগে সতর্ক হন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। নইলে ঠকে যেতে পারেন।

 


  

POST A COMMENT
Advertisement