জানুয়ারির ২১ দিনে ২১ হাজার বাড়ল সোনার দাম, বিয়ের মরশুমে আরও বাড়বে?

যাবতীয় রেকর্ড ভেঙে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে সোনা। গত কয়েক মাসের মধ্যে সব রেকর্ড ভেঙে দেড় লাখের গণ্ডির কাছে সোনার দাম।

Advertisement
জানুয়ারির ২১ দিনে ২১ হাজার বাড়ল সোনার দাম, বিয়ের মরশুমে আরও বাড়বে?জানুয়ারিতেই ২১ হাজার টাকা বাড়ল হলমার্ক সোনার দাম
হাইলাইটস
  • যাবতীয় রেকর্ড ভেঙে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে সোনা।
  • কয়েক মাসের মধ্যে সব রেকর্ড ভেঙে দেড় লাখের গণ্ডির কাছে সোনার দাম।
  • একলাফে প্রায় সাড়ে ৭ হাজার টাকা বেড়েছে গোল্ড রেট।

যাবতীয় রেকর্ড ভেঙে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে সোনা। গত কয়েক মাসের মধ্যে সব রেকর্ড ভেঙে দেড় লাখের গণ্ডির কাছে সোনার দাম। গত এক বছরে কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে সোনার রেট। বুধবারও একলাফে প্রায় সাড়ে ৭ হাজার টাকা বেড়েছে গোল্ড রেট।

আজ সোনার দাম কত রয়েছে?

কলকাতায় আজ, বুধবার ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ১০০ টাকা। অন্যদিকে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেট গয়না সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা।

আজ রুপোর দাম কত রয়েছে?

কলকাতায় আজ রুপোর কেজি রয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা। এই দাম রুপোর বারের ক্ষেত্রে। গয়না রুপোর দাম রয়েছে ৩ লক্ষ ২০ হাজার ৫০ টাকা।

উল্লেখ্য, সোনা ও রুপো কিনতে গেলে শুধুমাত্র সোনার দাম হিসেব করলে হবে না। এর সঙ্গে জুড়তে হবে GST ও মেকিং চার্জও। সোনার উপরে বর্তমানে GST রয়েছে ৩ শতাংশ। 

প্রসঙ্গত, ১ জানুয়ারি ২০২৬-এ সোনার দাম ছিল ১ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা। সেই বিচার করলে দেখা যাচ্ছে গত ২১ দিনে শুধুমাত্র জানুয়ারি মাসেই কলকাতায় গয়না সোনার দাম ২০ হাজার ৭০০ টাকা। পাশাপাশি এই সময়ে রুপোর প্রতি কেজির দাম বেড়েছে ৯০ হাজার টাকা।

মাথায় হাত মধ্যবিত্তের

পৌষের পর মাঘ মাস শুরু হতেই বাঙালিদের বিয়ের মরশুম শুরু হয়েছে। এরইমধ্যে সোনার দাম বৃদ্ধি হওয়ায় চিন্তায় পড়েছে আমজনতাও। আগামীদিনে দাম আরও বাড়বে কিনা, তা নিয়েই সন্দিহান রয়েছে অনেকেই।

(উপরে উল্লিখিত রেট ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোশিয়েসন-এর দাম মেনে করা হয়েছে। রাজ্যের বহু দোকানি এই রেট ফলোও করে সোনা-রুপোর দাম নির্ধারণ করেন।)

 

POST A COMMENT
Advertisement