Gold Monetization Scheme 2026: ফেলে না রেখে সোনা থেকেই আয় করুন মোটা টাকা, এই সুপারহিট স্কিমে দারুণ বেনিফিট

Gold Monetization Scheme 2026: আমদানি শুল্ক বাড়ার ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে হলুদ ধাতুর দাম। কিন্তু এই অগ্নিমূল্যের বাজারেও রয়েছে উপার্জনের এক দুর্দান্ত সুযোগ! বেশি দাম দিয়ে নতুন করে সোনায় বিনিয়োগ না করে, আপনার ঘরে বা লকারে পড়ে থাকা পুরনো সোনা দিয়েই এবার ঘরে তুলতে পারেন মোটা টাকা।

Advertisement
ফেলে না রেখে সোনা থেকেই আয় করুন মোটা টাকা, এই সুপারহিট স্কিমে দারুণ বেনিফিটGold Monetization Scheme 2026: সোনা রেখে টাকা কামান

Gold Monetization Scheme 2026: দেশে সোনার আকাশছোঁয়া চাহিদা, অথচ সেই তুলনায় জোগানে টান। এই ঘাটতি মেটাতেই সোনা আমদানির ওপর এক ধাক্কায় শুল্ক অনেকটাই বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে সোনা আমদানির ওপর কার্যকর হওয়া শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে এক লাফে ১৫ শতাংশ করা হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ রয়েছে মৌলিক কাস্টমস শুল্ক এবং ৫ শতাংশ কৃষি অবকাঠামো ও উন্নয়ন সেস (Cess)।

আমদানি শুল্ক বাড়ার ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে হলুদ ধাতুর দাম। কিন্তু এই অগ্নিমূল্যের বাজারেও রয়েছে উপার্জনের এক দুর্দান্ত সুযোগ! বেশি দাম দিয়ে নতুন করে সোনায় বিনিয়োগ না করে, আপনার ঘরে বা লকারে পড়ে থাকা পুরনো সোনা দিয়েই এবার ঘরে তুলতে পারেন মোটা টাকা।

আপনাকে পথ দেখাচ্ছে কেন্দ্রের গোল্ড মনিটাইজেশন স্কিম (Gold Monetization Scheme) বা সোনা নগদীকরণ প্রকল্প। এই সরকারি প্রকল্পের অধীনে যে কোনও ভারতীয় নাগরিক তাঁর বাড়িতে সঞ্চিত সোনা বা সোনার গহনা ব্যাঙ্কে জমা রাখতে পারেন। আর তার বিনিময়ে মিলবে মোটা অঙ্কের সুদ। এই স্কিমের মেয়াদ বা পরিপক্কতার ওপর নির্ভর করে গ্রাহক তাঁর গচ্ছিত সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী সুদসহ আসল টাকা ফেরত পেয়ে যাবেন। আসলে ভারতীয়দের বাড়ি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং মন্দিরে যে বিপুল পরিমাণ সোনা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলিকে মূল অর্থনীতিতে ফিরিয়ে এনে দেশে সোনা আমদানির প্রয়োজনীয়তা কমানোই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

তবে গোল্ড মনিটাইজেশন স্কিমে সোনা রাখার আগে একটি অতি গুরুত্বপূর্ণ শর্ত মাথায় রাখতে হবে। আপনি যদি এই স্কিমের মাধ্যমে লকারে সোনার গহনা জমা দেন, তবে পরবর্তীতে কিন্তু সেই একই গহনা আর ফেরত পাবেন না। কারণ, ব্যাঙ্ক আপনার দেওয়া গহনা গলিয়ে সেটিকে নিখাদ সোনার বারে (Gold Bar) রূপান্তর করবে। একই সাথে আপনার সোনা জমা নেওয়ার সময় সেটির বিশুদ্ধতা বা ক্যারেট কঠোরভাবে পরীক্ষা করে দেখবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

কীভাবে নিজের কাছে থাকা সোনা থেকে আয় করবেন?
পদ্ধতিটি অত্যন্ত সহজ। বাড়িতে থাকা সোনা থেকে নিয়মিত নিশ্চিত আয় করতে হলে প্রথমে এই প্রকল্প চালু রয়েছে এমন যে কোনও অনুমোদিত ব্যাঙ্কের শাখায় যেতে হবে। সেখানে প্রথামাফিক কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করে একটি জিরো ব্যালেন্সের স্পেশাল ‘গোল্ড অ্যাকাউন্ট’ খুলতে হবে। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ হলে ব্যাঙ্ক আপনার সোনাটির বিশুদ্ধতা পরীক্ষার জন্য ল্যাবে পাঠাবে। পরীক্ষা শেষে সোনা খাঁটি প্রমাণিত হলে, পরবর্তী ৩০ দিনের মধ্যে আপনার সোনার মোট ওজন এবং বর্তমান বাজারদর অনুযায়ী তার সমমূল্যের টাকা আপনার অ্যাকাউন্টে নথিভুক্ত হয়ে যাবে। সেই সাথে ব্যাঙ্কের তরফে আপনাকে একটি অফিশিয়াল সার্টিফিকেটও দেওয়া হবে। এক কথায়, আপনার সোনা এখানে সরকারের ঘরে শতভাগ সুরক্ষিত থাকবে এবং তার ওপর প্রতি বছর বা মাসে মাসে জমবে সুদের টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, গোল্ড মনিটাইজেশন প্রকল্পের অধীনে কিছু ব্যাঙ্ক বছর বছর সুদের টাকা দেয়, আবার কিছু আর্থিক প্রতিষ্ঠান প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সোনার ওপর সুদ দিয়ে থাকে। তাই নিজের সাধের সোনা ব্যাঙ্কের লকারে জমা দেওয়ার আগে অবশ্যই এই প্রকল্প সংক্রান্ত সমস্ত নথিপত্র ও নির্দেশিকা ভালোভাবে যাচাই করে নেবেন। একই সাথে এই লাভজনক সরকারি প্রকল্পে বিনিয়োগের পূর্বে বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া আবশ্যক।

 

POST A COMMENT
Advertisement