Gold Price: ১০ দিনে সবচেয়ে সস্তা, এক ধাক্কায় রেকর্ড কমে গেল সোনার দাম

কয়েকদিন ধরে শহর কলকাতায় টানা বেড়েই যাচ্ছিল সোনা ও রুপোর দর। অবশেষে শনিবার কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ।

Advertisement
১০ দিনে সবচেয়ে সস্তা, এক ধাক্কায় রেকর্ড কমে গেল সোনার দামকলকাতায় সস্তা হল সোনা, মঙ্গল ও বুধবার কত দাম দিয়ে কিনবেন?
হাইলাইটস
  • ফের কলকাতায় সস্তা হল সোনা-রুপোর দর।
  • কয়েকদিন ধরে শহর কলকাতায় টানা বেড়েই যাচ্ছিল সোনা ও রুপোর দর।
  • একধাক্কায় সোনা ও রুপো উভয় ধাতুর দামই কম হয়েছে।

ফের কলকাতায় সস্তা হল সোনা-রুপোর দর। গত কয়েকদিন ধরে শহর কলকাতায় টানা বেড়েই যাচ্ছিল সোনা ও রুপোর দর। অবশেষে শনিবার কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। কারণ একধাক্কায় সোনা ও রুপো উভয় ধাতুর দামই কম হয়েছে। 

নতুন দাম কত হল?

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৭ হাজার টাকা। গতকাল এই সোনার রেট ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ ১০ গ্রাম পাকা সোনার রেট ২৯০০ টাকা কমেছে। আজকের এই দাম সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত বজায় থাকবে।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা।  অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এদিন কমেছে ২৮৫০ টাকা। এই দামও সোমবার দুপুর ২.৩০ পর্যন্ত বজায় থাকবে।

২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার কী পার্থক্য?

২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

অন্যদিকে, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।


 

POST A COMMENT
Advertisement