২৩ দিনের মধ্যে কলকাতায় সবচেয়ে কম দামে বিকোচ্ছে সোনা, এখনই কেনার সেরা সুযোগ?

কলকাতায় কমে গেল সোনার দাম। গত ২৩ দিনের মধ্যে শহর কলকাতায় সবচেয়ে রেকর্ড নীচে নামল হলদে ধাতু। ২৪ ক্যারেটের পাশাপাশি সস্তা হয়েছে, হলমার্ক ২২ ক্যারেট সোনাও। কোন সোনার দাম এদিন কতটা কমল দেখে নেওয়া যাক।

Advertisement
২৩ দিনের মধ্যে কলকাতায় সবচেয়ে কম দামে বিকোচ্ছে সোনা, এখনই কেনার সেরা সুযোগ?
হাইলাইটস
  • কলকাতায় কমে গেল সোনার দাম।
  • গত ২৩ দিনের মধ্যে শহর কলকাতায় সবচেয়ে রেকর্ড নীচে নামল হলদে ধাতু।
  • ২৪ ক্যারেটের পাশাপাশি সস্তা হয়েছে, হলমার্ক ২২ ক্যারেট সোনাও।

কলকাতায় কমে গেল সোনার দাম। গত ২৩ দিনের মধ্যে শহর কলকাতায় সবচেয়ে রেকর্ড নীচে নামল হলদে ধাতু। ২৪ ক্যারেটের পাশাপাশি সস্তা হয়েছে, হলমার্ক ২২ ক্যারেট সোনাও। কোন সোনার দাম এদিন কতটা কমল দেখে নেওয়া যাক।

২৪ ক্যারেট সোনার দাম: কলকাতায় এদিন ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৮০০ টাকা। যা গতকাল ছিল ১ লক্ষ ৫৮ হাজার ২৫০ টাকা। অর্থাৎ একদিনের ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৪৫০ টাকা। এই সোনা দিয়ে মূলত কয়েন, গিনি, বার ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট সোনার দাম: কলকাতায় এদিন ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা। গতকাল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৫০ টাকা।

হলমার্ক সোনার দাম কত?

কলকাতায় এদিন সস্তা হয়েছে হলমার্ক সোনাও। মূলত এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। কলকাতায় এদিন হলমার্ক সোনার দাম রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা। যা কিনা গতকাল ছিল ১ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় একদিনে সোনার দাম কমেছে ৫০০ টাকা (প্রতি গ্রামে)। এই সোনায় বিশুদ্ধতার পরিমাণ থাকে ৯১ শতাংশ। 

রুপোর দাম সামান্য বেড়েছে

শহর কলকাতায় সামান্য বেড়েছে রুপোর দাম। এদিন কলকাতায় আজ রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০ টাকা। যেখানে গতকাল এই দাম ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা।
 
POST A COMMENT
Advertisement