Gold Import Duty: সোনা, রুপোয় আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র, এক ধাক্কায় অনেকটা দাম বৃদ্ধির শঙ্কা

দিনকয়েক আগেই দেশবাসীকে এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই বুধবার ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্র। এক ধাক্কায় বাড়ানো হল সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক। এরফলে চড়চড় করে বাড়বে সোনা ও রুপোর দাম। বলা যায় আমজনতার নাগালের বাইরে চলে যাবে সোনা ও রুপোর রেট। 

Advertisement
সোনা, রুপোয় আমদানি শুল্ক বাড়াল কেন্দ্র, এক ধাক্কায় অনেকটা দাম বৃদ্ধির শঙ্কাসোনায় দ্বিগুণের বেশি শুল্ক বাড়াল কেন্দ্র
হাইলাইটস
  • সোনা কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • এক ধাক্কায় বাড়ানো হল সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক।
  • এরফলে চড়চড় করে বাড়বে সোনা ও রুপোর দাম।

দিনকয়েক আগেই দেশবাসীকে এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই বুধবার ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্র। এক ধাক্কায় বাড়ানো হল সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক। এরফলে চড়চড় করে বাড়বে সোনা ও রুপোর দাম। বলা যায় আমজনতার নাগালের বাইরে চলে যাবে সোনা ও রুপোর রেট। 

আমদানি শুল্ক কতটা বাড়ল?

আগের সোনার উপর আণদানি শুল্ক ছিল ৬ শতাংশ। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি ও ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস দিতে হবে। অর্থাৎ এই দুই মিলিয়ে সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক বেড়ে হচ্ছে ১৫ শতাংশ।

কেন শুল্ক বৃদ্ধি করা হল?

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সোনা ও রুপোয় আমদানি শুল্ক বৃদ্ধি করা আদতে সরকারের একটি কৌশলগত পদক্ষেপ। ভারতে সোনার চাহিদা ব্যাপক। সাম্প্রতিক মাসগুলোতে দাম বাড়ার পরও সোনায় বিনিয়োগ করার চাহিদা বেড়েছে। 

এছাড়াও, যুদ্ধের বাজারে সোনা-রুপোয় বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই চাহিদা মেটাতে ভারতকে বিপুল পরিমাণে সোনা-রুপো আমদানি করতে হচ্ছে। সোনার এই আমদানি বাড়লে বিদেশি মুদ্রার খরচও বাড়ে। তাই কেন্দ্র চায় আমদানি কমাতে। আর সেই কারণেই এমন পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।

উল্লেখ্য বিষয় হল, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ এবং রুপোর সবচেয়ে বড় ক্রেতা। এই শুল্ক বাড়ানোর প্রভাব সরাসরি বাজারে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, বাজার বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, শুল্ক বৃদ্ধির ফলে আবার সক্রিয় হয়ে উঠতে পারে সোনা চোরাচালান চক্র। 

 

POST A COMMENT
Advertisement