সোনা, রুপোর দামে ক্র্যাশআবার ক্র্যাশ করল সোনা এবং রুপোর দাম (Gold Silver Price)। বাজেটের দিন হু হু করে পড়ার পর সোমবারও সেই ধারা অব্যাহত। আর দাম পড়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)। এদিন একধাক্কায় ১৬০০০ কমেছে ১ কেজি রুপোর দাম। ওদিকে বারা ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম পড়েছে ৪০০০ টাকা।
হু হু করে নামছে দাম
এই তো গত সপ্তাহের বৃহস্পতিবারই ৪ লক্ষ টাকা ছুঁয়েছিল ১ কেজি রুপোর দাম। তবে রবিবার এই ধাতুর দাম কমে যায় ৯ শতাংশের মতো। বাজেটের দিনই পড়ে যায় দাম। আর সোমবারও সেই ধারা অব্যাহত। মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই তলিয়ে যায় দাম।
রবিবার সারাদিনই রুপোর দাম পতনের মুখ দেখেছে। ওই দিন ২৬৫৬৫২ টাকায় শেষ করে রুপো। তবে সোমবার যখনই মার্কেট খোলে, তখন আরও পড়ে যায় দাম। ওপেনিংয়ে এর দাম ছিল ২৫৫,৬৫২ প্রতি কেজি। আর কিছু মিনিটেই দামটা নেমে যায় ২৪৯৭১৩ প্রতি কেজিতে। যার সহজ অর্থ হল রুপোর ফিউচারের দাম পড়ে যায় ১৫৯৪৩ টাকা।
রেকর্ড উচ্চতা থেকে ধপ করে পড়েছে রুপো
লাগাতার বাড়ার পর হঠাৎ করেই পড়েছে রুপোর দাম। জানলে অবাক হয়ে যাবেন বৃহস্পতিবার ৫ মার্চ এক্সপায়ারির ফিউচার রুপোর দাম পৌঁছে গিয়েছিল ৪২০০৪৮ টাকায়। সেখান থেকে দাম কমে গিয়েছে ১৭০৩৩৫ টাকা।
সোনাতেও হচ্ছে বড় কারেকশন
সোনার দামেও বড় বদল এসেছে। বাজেটের দিন এর দাম কমেছে ১৩০০০ টাকা। রবিবার এটি শেষ করে ১৪৭৭৫৩ টাকায়। আর সোমবার এটি খোলার পরই পড়তে শুরু করে। এটি নেমে যায় ১৪৩৩২১ টাকা প্রতি ১০ গ্রামে। যার অর্থ, ১০ গ্রাম সোনার দাম কমে গিয়েছে প্রায় ৪৪৩২ টাকা।
হাই থেকে কতটা দাম পড়েছে?
বৃহস্পতিবার রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল সোনা। ১০ গ্রাম হলুদ ধাতুর দাম হয়েছিল ১৯৩০৯৬ টাকা। আর এই লেভেলে পৌঁছে যাওয়ার পর দাম কমতে শুরু করে। এটির দাম পড়ে গিয়েছে ৪৯৭৭৫ টাকা।
এখন কী করবেন?
বিশেষজ্ঞদের পক্ষ থেকে এখনও সোনা, রুপোর দাম নিয়ে বিশেষ কিছুই জানান হয়নি। এমনকী কতদিন এই ক্র্যাশ ট্রেন্ড চলবে, সেটাও নিয়েও মুখ খোলেনি তাঁরা। শুধু অস্থিরতা চলবে বলেই বার্তা দেওয়া হয়েছে। তাই এই সময় বিনিয়োগ করতে চাইলে সাবধান হন। সবদিক মাথায় রেখে বিনিয়োগ করুন। তাহলেই ক্ষতি এড়াতে পারবেন।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।