Gold Price Kolkata: কলকাতায় সস্তা হল সোনা, মঙ্গল ও বুধবার কত দাম দিয়ে কিনবেন?

Today Gold Price: কলকাতায় পরপর কয়েকদিন দাম বৃদ্ধির পর অবশেষে কমল সোনার দাম। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট সোনাও সস্তা হয়েছে। কোন সোনার দাম কত রয়েছে? জেনে নেওয়া যাক।

Advertisement
কলকাতায় সস্তা হল সোনা, মঙ্গল ও বুধবার কত দাম দিয়ে কিনবেন?কলকাতায় সস্তা হল সোনা, মঙ্গল ও বুধবার কত দাম দিয়ে কিনবেন?
হাইলাইটস
  • ফের কলকাতায় সস্তা হল সোনা-রুপোর দর।
  • গত কয়েকদিন ধরে শহর কলকাতায় টানা বেড়েই যাচ্ছিল সোনা ও রুপোর দাম।
  • একধাক্কায় সোনা ও রুপো উভয় ধাতুর দামই মঙ্গলবার কম হয়েছে।

ফের কলকাতায় সস্তা হল সোনা-রুপোর দর। গত কয়েকদিন ধরে শহর কলকাতায় টানা বেড়েই যাচ্ছিল সোনা ও রুপোর দাম। অবশেষে মঙ্গলবার কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ। কারণ একধাক্কায় সোনা ও রুপো উভয় ধাতুর দামই মঙ্গলবার কম হয়েছে। 

নতুন দাম কত হল?

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬২ হাজার টাকা। গতকাল এই সোনার রেট ছিল ১ লক্ষ ৬২ হাজার ২৫০ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ ১০ গ্রাম পাকা সোনার রেট ২৫০ টাকা কমেছে। আজকের এই দাম আগামীকাল দুপুর আড়াইটা পর্যন্ত বজায় থাকবে।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৭০০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫৫ হাজার টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এদিন কমেছে ৩০০ টাকা। এই দামও বুধবার দুপুর ২.৩০ পর্যন্ত বজায় থাকবে।

২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার কী পার্থক্য?

২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

অন্যদিকে, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

 

POST A COMMENT
Advertisement