গত দু'মাসে সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে। Gold Silver Price Fall: সামনেই ধনতেরাস। তারপর বিয়ের সিজন। অনেকেই এই সময়ে সোনা-রুপো কেনেন। এমন প্ল্যান করছেন যাঁরা, তাঁদের জন্য সুখবর। গত দু'মাসে সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে। ২৩ অক্টোবরের হিসেব অনুযায়ী, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ সোনার দাম বর্তমানে ১,৪২,১৫০ টাকা প্রতি ১০ গ্রাম। অন্যদিকে, রুপোর দাম কমে হয়েছে কিলোগ্রাম প্রতি ১,৯৬,০০০ টাকা। এখন প্রশ্ন একটাই, এটাই কি সোনা-রুপো কেনার সঠিক সময়? তার আগে আসুন, দামের ওঠানামার হিসেব করে দেখা যাক।
দু’মাসে সোনার দাম কমেছে ২৩,৪৫০ টাকা
এমসিএক্সের তথ্য অনুযায়ী, গত ২৪ অগাস্ট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,৬৫,৬০০ টাকা। ২৩ অক্টোবর তা কমে দাঁড়িয়েছে ১,৪২,১৫০ টাকায়। অর্থাৎ, দু’মাসে দাম কমেছে ২৩,৪৫০ টাকা। শুধু অক্টোবরেই সোনার রেট প্রায় ৮,০০০ টাকা কমেছে।
রুপোর দাম কমেছে ৫৫,০০০ টাকা
সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটা কমেছে। ২৪ অগাস্ট এমসিএক্সে এক কিলো রুপোর দাম ছিল ২,৫১,০০০ টাকা। ২৩ অক্টোবর তা নেমে হয়েছে ১,৯৬,০০০ টাকা। অর্থাৎ, দু’মাসে প্রায় ৫৫,০০০ টাকা দাম কমেছে। তার মধ্যে শুধুমাত্র অক্টোবরেই কমেছে প্রায় ৩০,০০০ টাকা।
সর্বকালের সর্বোচ্চ থেকে কতটা সস্তা?
সোনার হাইয়েস্ট রেট ছিল প্রতি ১০ গ্রামে ১,৯৩,০০০ টাকা। সেই তুলনায় বর্তমান দাম প্রায় ৫০,৮৫০ টাকা কম। রুপোর সর্বোচ্চ দর ছিল কিলোগ্রাম প্রতি ৪,২০,০০০ টাকা। সেখান থেকে দাম প্রায় ২,২৪,০০০ টাকা দাম কমেছে।
সোনা-রুপোর দাম কমছে কেন?
এর পিছনে মূল কারণ আন্তর্জাতিক পরিস্থিতি ও সুদের হার। সৌদি আরবে আপাতত পরিস্থিতি বেশ উত্তেজনার। এর জেরে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে। পাশাপাশি, আমেরিকার ফেডারেল রিজ়ার্ভ সুদের হার বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বড় বিনিয়োগকারীরা সোনা-রুপোর ছেড়ে অন্য জায়গায় টাকা রাখেন। আর সেটা হলেই বাজারে সোনার দাম কমে যায়। মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড(Yield) বেশি থাকলে সোনা-রুপোর মার্কেট কমে যায়।
এখন সোনা-রুপো কেনবেন?
বিশেষজ্ঞদের পরামর্শ, একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ না করে ধাপে ধাপে কিনতে পারেন। তবে বাজার কোনদিকে ঘুরবে তা নিশ্চিত নয়। কেনার আগে নিজের বাজেট ও প্রয়োজন বিচার করুন। গয়না কিনলে মজুরি ও অন্যান্য খরচও হিসাবের মধ্যে রাখুন।