Gold Price Fall: ৫ দিনে ১৩০০০ টাকা কমল রুপোর দাম, বিরাট সস্তা সোনাও, নতুন রেট জানুন

হঠাৎই দাম কমেছে সোনা এবং রুপোর। তাই ঝটপট এই দুই ধাতুর দাম জেনে নিন। তারপরই না হয় কেনার সিদ্ধান্ত নেবেন।

Advertisement
৫ দিনে ১৩০০০ টাকা কমল রুপোর দাম, বিরাট সস্তা সোনাও, নতুন রেট জানুনসোনার দামে বিরাট পতন
হাইলাইটস
  • হঠাৎই দাম কমেছে সোনা এবং রুপোর
  • তাই ঝটপট এই দুই ধাতুর দাম জেনে নিন
  • তারপরই না হয় কেনার সিদ্ধান্ত নেবেন

চলতি সপ্তাহে সোনা এবং রুপোর দামে বিরাট পতন হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স-এ ৫ দিনে রুপোর দাম ১৩,০০০ টাকার বেশি কমেছে। আর সোনার দাম পড়েছে ৩০০০ টাকা প্রতি ১০ গ্রাম। পাশাপাশি দেশের গয়নার বাজারেও ক্র্যাশ করেছে এই দুই ধাতুর দাম। আসুন জেনে নেওয়া যাক ২০,২২ এবং ২৪ ক্যারেট সোনা এবং রুপো কিনতে এখন কত টাকা খরচ করতে হবে। 

রুপোর দামে বিরাট পতন
সবার প্রথমে রুপোর দামের পতনটা নিয়ে কথা বলা যাক। শুক্রবারই রুপোর দাম ২.০৪ শতাংশ বা ৪,৮৩৬ টাকা কমেছে। এটির দাম কমেছে প্রায় ২,৩২,৭২৬ টাকা প্রতি কেজি। 

ও দিকে ৩ জুলাই এক্সপায়ারির ফিউচার ট্রেডিং-এ শুক্রবার রুপোর দাম ছিল ২,৪৬,১৮৬ টাকা প্রতি কেজি। যার সহজ অর্থ দাম কমছে প্রায় ১৩,৪৬০ টাকা। 

দেশের মার্কেটেও কমেছে রুপোর দাম
শুধু মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে নয়, পাশাপাশি ডোমেস্টিক মার্কেটেও কমেছে রুপোর দাম। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট জানাচ্ছে, শুক্রবার, ১২ জুন বিকেলে, ১ কেজি রুপোর দাম ছিল ২,৪২,৫৮২ টাকা। অর্থাৎ আগের দিনের থেকে দাম কমেছে ১০,৬০৯ টাকা। তাই এই ধাতু কেনার ইচ্ছে থাকলে একবার ভেবে দেখতেই পারেন। 

সোনার দামও অনেকটা কমেছে
রুপোর দাম ছাড়াও বিরাট পতন দেখেছে সোনা। এই গুরুত্বপূর্ণ ধাতুর দামও শেষ ৫ দিনে অনেকটাই কমে গিয়েছে। এমসিএক্স-এ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫০,৫২৮ থেকে কমে ১,৪৭,২৩৯ টাকায় নেমে গিয়েছে। এর দাম কমেছে ৩,২৮৯ টাকা প্রতি ১০ গ্রাম। শুধু মাত্র শুক্রবারই গোল্ড ফিউচারের দাম কমেছে ২,০৭০ টাকা বা ১.৩৯ শতাংশ।

দেশের বাজারে সোনার দাম কত? 
শুধু এমসিএক্স নয়, দেশের বাজারেও কমেছে সোনালী ধাতুর দাম। যেখানে ১২ জুন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,৪৭,৮০০ টাকা। আর সেটাই শুক্রবার ১,৪৪,৯৭০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এখন ১,৪১,৪৯০ টাকা। ২০ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,২৯,০২০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১,১৭,৪৩০ টাকা। ১৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৩,৫১০ টাকা। তাই চাইলে এখন সোনাতেও বিনিয়োগ করে ফেলতে পারেন।

Advertisement

(বিদ্র: সোনা বা রুপোয় বিনিয়োগ করার আগে সতর্ক হন। বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
 

 

POST A COMMENT
Advertisement