
সপ্তাহের শুরুতে কলকাতায় কমল সোনার দাম। সোমবার একধাক্কায় অনেকটা পড়েছে সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার রেটও কমেছে। পাশাপাশি সস্তা হয়েছে রুপোও।
এদিন প্রতি ১০ গ্রামে প্রায় ১৭০০ টাকা কমছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কমেছে ১৫০০ টাকা।
২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। সোমবার এই দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ১৭৫০ টাকা।
২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা। সোমবার সেই রেট কমে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ১৭০০ টাকা।
২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।
রুপোর দাম কত রয়েছে?
কলকাতায় শনিবার রুপোর কেজি ছিল ২ লক্ষ ২৩ হাজার ৯৫০ টাকা। সোমবার এই রেট কমে হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ একদিনে ১৫০০ টাকা কমেছে রুপোর রেটও।