আজ সোনার দাম বাড়ল না কমল? জেনে নিনGold-Silver Price Today: ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম বেড়েছে। আজ ১০ গ্রাম ২২-ক্যারেট সোনার দাম আবারও ১,৪৫,০০০ টাকা ছাড়িয়ে গেছে। রুপোর দামও প্রতি কেজিতে ২,৭০,০০০ টাকায় পৌঁছেছে।
২০২৬ সালের ১৯শে মে সকালে ibjarates.com-এ প্রকাশিত দর অনুযায়ী, ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৫৮,২৭১ টাকা এবং ৯১৬ বিশুদ্ধতা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৪৫,৫৫৯ টাকা।
রুপোর দর কত?
আজ সকালে (মঙ্গলবার) ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম প্রতি কেজি ২,৭০,২২১ টাকায় পৌঁছেছে, যা আগের দিন সন্ধ্যায় ছিল প্রতি কেজি ২,৬৮,০৪০ টাকা। অর্থাৎ রুপার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
আজকের সোনা-রুপোর দাম
ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট, ibjarates.com, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সোনা ও রুপোর দর প্রকাশ করে। এই দরগুলো বিশ্বব্যাপী স্বীকৃত। তবে, এই দামগুলোতে জিএসটি অন্তর্ভুক্ত নয় এবং গয়না কেনার সময় মেকিং চার্জ আলাদাভাবে পরিশোধ করতে হয়।
কলকাতায় সোনার দাম
মঙ্গলবার আবার এক লাফে অনেকটা অনেকটা বাড়ল সোনার দাম। কলকাতায় আজ ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৫,৭০৪ টাকা, গতকালের থেকে ৮২ টাকা বাড়ল।। ১০ গ্রাম সোনার দাম ১,৫৭,০৪০ টাকা, গতকালের থেকে ৮২০ টাকা বাড়ল।। ১০০ গ্রাম সোনার দাম ১৫,৭০,৪০০ টাকা, গতকালের থেকে ৮,২০০ টাকা বাড়ল। ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১৪,৩৯৫ টাকা, গতকালের থেকে ৭৫ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ১,৪৩,৯৫০ টাকা, গতকালের থেকে ৭৫০ টাকা বাড়ল। ১০০ গ্রাম সোনার দাম ১৪,৩৯,৫০০ টাকা, গতকালের থেকে ৭,৫০০ টাকা বাড়ল। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১১, ৭৭৮ টাকা, গতকালের থেকে ৬১ টাকা বাড়ল। ১০ গ্রাম সোনার দাম ১,১৭,৭৮০ টাকা, গতকালের থেকে ৬১০ টাকা বাড়ল। ১০০ গ্রাম সোনার দাম ১১,৭৭,৮০০ টাকা, গতকালের থেকে ৬১০০ টাকা বাড়ল।
কলকাতায় রুপোর দাম
আজ কলকাতায় রুপোর দাম প্রতি গ্রাম ২৮৫ টাকা এবং প্রতি কিলোগ্রাম ২,৮৫,০০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৫০০০ টাকা।