Gold Silver Rate Crash: দু'দিনে ২২০০০ টাকা কমল রুপো, সোনার দামেও পতন, এখন রেট কত?

শুক্রবার দাম কমল সোনা এবং রুপোর। এই দুই ধাতু বেশ কিছুটা সস্তা হয়েছে। আসুন আজকের লেটেস্ট রেট জেনে নেওয়া যাক।

Advertisement
দু'দিনে ২২০০০ টাকা কমল রুপো, সোনার দামেও পতন, এখন রেট কত?সোনা ও রুপোর দামে পতন
হাইলাইটস
  • শুক্রবার দাম কমল সোনা এবং রুপোর
  • এই দুই ধাতু বেশ কিছুটা সস্তা হয়েছে
  • আসুন আজকের লেটেস্ট রেট জেনে নেওয়া যাক

সোনা এবং রুপোর দামে ফের বড় পতন। এই দুই ধাতুর দাম পরপর দুই দিন ক্র্যাশ করেছে। শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সিলভার ফিউচারের দাম অনেকটাই কমেছে। মাত্র দুই দিনে এর দাম কমেছে ২২,০০০ টাকা। অন্যদিকে সোনার দামেও পতন লক্ষ করা গিয়েছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১.৪৬ লাখ টাকায় নেমে গিয়েছে। এখন প্রশ্ন হল, কেন এই দুই ধাতুর দাম কমছে?


খুলতেই ৮,০০০ টাকা কমেছে রুপো
আজ এমসিএক্স খুলতেই পড়েছে রুপোর দাম। ৩ জুন এক্সপায়ারির প্রতি কেজি রুপোর দাম ২,৩৭,৫৭২ টাকা থেকে কমে ২,২৯,৫৬১ টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ ১ কেজি রুপোর দাম আজ কমেছে ৮,০১১১ টাকা। 

আর শুধু আজ নয়, গতকাল, বৃহস্পতিবারও এই ধাতুর দাম বেশ কিছুটা কমেছে। বুধবার ২,৫১,৮০৭ টাকায় ক্লোজিং করেছিল রুপো। আর বৃহস্পতিবার সেটা কমে দাঁড়িয়ে গিয়েছিল ২,৩৭,৫৭২ টাকায়। আর শুক্রবার এটা এসে দাঁড়িয়েছে ২,২৯,৫৬১ টাকায়। অর্থাৎ দুই দিনে এই ধাতুর দাম প্রতি কেজিতে কমেছে ২২,২৪৬ টাকা। 

আর শুধু রুপো নয়, দাম পড়েছে সোনারও। এটির দামও এই দুই দিন নেমেছে। ৫ অগাস্ট এক্সপায়ারির ২৪ ক্যারেট সোনার দাম বৃহস্পতিবার ছিল ১,৪৯,৩০৯ টাকা। আর সেটা আজ ১,৪৬,২৫২ টাকায় নেমে গিয়েছে। অর্থাৎ দাম পড়েছে ৩,০৫৭ টাকা। 

কতটা দাম কমেছে এর হাই থেকে? 
১৭ জুন ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৫৩,৮৭৯ টাকা। আর সেখান থেকে দাম কমেছে ৭,৬২৭ টাকা। অন্যদিকে এই বছরের জানুয়ারিতে যদি ফিরে যাওয়া যায়, তাহলে এই ধাতুর ফিউচারের দাম পৌঁছে গিয়েছিল ২ লক্ষ টাকায়। সেখান থেকে ৫৮,১২৩ টাকা কমে গিয়েছে সোনালী ধাতুর দাম। 

কেন দাম কমছে এই দুই ধাতুর? 
সোনা এবং রুপোর দাম কমার নেপথ্যে আমেরিকার হাত রয়েছে। ইউএস ফেড জুন ২০২৬-এ রেপো রেট অপরিবর্তীত রেখেছে। ইন্টারেস্ট রেটে কোনও পরিবর্তন হয়নি। এটি ৩.৫০ শতাংশ থেকে ৩.৭৫ শতাংশ পর্যন্ত রাখা হয়েছে। আর ফেডের অফিসিয়ালরা দাবি করেছেন, মুদ্রাস্ফীতির একটা আশঙ্কা রয়েছে। এমনকী তাঁরা ইন্টারেস্ট বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন। যার ফলে সোনা এবং রুপোর দাম কমছে বলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

POST A COMMENT
Advertisement