PhonePe, Gpay-র মতো অ্যাপের সঙ্গে কি UPI চার্জের কানেকশন আছে? জানুন MDR ফি-র A টু Z

UPI-তে MDR চার্জ কাদের দিতে হবে, আর কাদের দিতে হবে না? তাই নিয়ে এখন চলছে জোর আলোচনা। PhonePe, Paytm বা Gpay-র মতো অ্যাপের এক্ষেত্রে আদৌ কি কোনও ভূমিকা আছে? সবটা বুঝে নেওয়া যাক।

Advertisement
PhonePe, Gpay-র মতো অ্যাপের সঙ্গে কি UPI চার্জের কানেকশন আছে? জানুন MDR ফি-র A টু ZPhonePe, Gpay-র মতো অ্যাপের সঙ্গে কি UPI চার্জের কানেকশন আছে?
হাইলাইটস
  • UPI চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিতর্কের অন্ত নেই।
  • PhonePe, Paytm বা Gpay-র মতো অ্যাপের এক্ষেত্রে কোনও ভূমিকা আছে কি?
  • মার্চেন্ট UPI অ্যাকাউন্টে টাকা রিসিভ করলে ব্যবসায়ীকে তার উপর ০.৪০ শতাংশ অর্থ ফি বাবদ দিতে হবে।

UPI চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিতর্কের অন্ত নেই। নানা খবরের ভিড়ে জটিলতা আরও বাড়ছে। এরইমধ্যে কিছু অসাধু মানুষ ছড়িয়ে দিচ্ছে ভুয়ো খবরও। কিন্তু, আদতে বিষয়টি মোটেই খুব জটিল নয়। কাদের কোন চার্জ দিতে হবে, PhonePe, Paytm বা Gpay-র মতো অ্যাপের এক্ষেত্রে কোনও ভূমিকা আছে কিনা, সবটা অতি সহজে A টু Z বুঝে নিন।

UPI পেমেন্ট ব্যবহারকারীরা অনলাইন লেনদেনের জন্য বেশিরভাগই PhonePe, Paytm বা Gpay-র মতো অ্যাপ ব্যবহার করেন। এবার তাঁদের মনে প্রশ্ন MDR চার্জ কি তাঁদের উপরও আরোপ হবে?

সরকার স্পষ্ট করে জানিয়েছে, এই চার্জ PhonePe, Paytm বা Gpay-র মতো অ্যাপ ব্যবহারকারী তো বটেই, কোনও সাধারণ গ্রাহকদের উপরও প্রযোজ্য হবে না। এই MDR চার্জ দিতে হবে শুধু নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে। অর্থাৎ এক্ষেত্রে পেমেন্ট দেওয়া সাধারণ একজন ক্রেতা কোন অ্যাপ ব্যবহার করছেন, তা কোনও বিষয় নয়। কারণ তাঁকে কোনও টাকাই দিতে হবে না।

ব্যবসায়ীদের কত টাকা দিতে হবে?

মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনও টাকা দিতে হবে না। কিন্তু একটি লেনদেনে ২০০০ টাকার বেশি পাঠানো হলে ০.৪০ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চার্জ ধার্য করা হবে।

সহজ করে বললে ৩০০০ টাকা মার্চেন্ট UPI অ্যাকাউন্টে টাকা রিসিভ করলে ব্যবসায়ীকে তার উপর ০.৪০ শতাংশ অর্থ ফি বাবদ দিতে হবে, যে পরিমাণ হয় ১২ টাকা। ৫০ হাজার টাকার ক্ষেত্রে এই পরিমাণ হয় ২০০ টাকা। অন্যদিকে, ৭৫ হাজার টাকার ক্ষেত্রে এই পরিমাণ হয় ৩০০ টাকা। 

তবে এক্ষেত্রেও ছাড় রয়েছে, রেল, জ্বালানি এবং কৃষির মতো ক্ষেত্রগুলোর জন্য MDR Rate-এ ছাড় দেওয়া হয়েছে। যেমন, রেল, টেলি যোগাযোগ, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণ সংক্রান্ত ক্ষেত্রে ২০০০ টাকার বেশি মার্চেন্ট পেমেন্টে প্রতি লেনদেনে মাত্র ৫ টাকা নির্দিষ্ট পেমেন্ট দিতে হবে ব্যবসায়ীকে।  অন্যদিকে, মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার এবং ডিলারদের ক্ষেত্রে MDR চার্জ নির্ধারণ করা হয়েছে ০.০২ শতাংশ। এক্ষেত্রেও সর্বোচ্চ ৩০০ টাকাই দিতে হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement