LPG Gas Rates: এলপিজি সিলিন্ডারের দাম কমল ১১৫ টাকা, থাকল আপনার শহরের নতুন রেট

Commercial LPG Gas Rates Reduced: ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে নভেম্বরের প্রথম দিনটি স্বস্তি নিয়ে এল। আম জনতাকে স্বস্তি দিতে সরকার বাণিজ্যিক এলপিজির দাম কমিয়েছে। তবে গার্হস্থ্য এলপিজির দামে কোনো পরিবর্তন হয়নি।

Advertisement
এলপিজি সিলিন্ডারের দাম কমল , থাকল আপনার শহরের নতুন রেট১৯ কেজি ইন্ডেন এলপিজি সিলিন্ডারের নতুন দাম এখন ১৭৪৪ টাকা
হাইলাইটস
  • ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে নভেম্বরের প্রথম দিনটি স্বস্তি নিয়ে এল
  • সরকার বাণিজ্যিক এলপিজির দাম কমিয়েছে

LPG Price: ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে, নভেম্বরের প্রথম দিনটি  স্বস্তি নিয়ে এল কিছুটা। জনগণকে স্বস্তি দিতে সরকার বাণিজ্যিক এলপিজির দাম কমিয়েছে। তবে  গার্হস্থ্য  এলপিজির দামে কোনো পরিবর্তন হয়নি। সরকার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম  ১১৫.৫০ টাকা কমিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ৬ জুলাই থেকে গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। 

নতুন রেট কি
১৯  কেজি ইন্ডেন এলপিজি সিলিন্ডারের নতুন দাম এখন ১৭৪৪ টাকা। আগে এটি ছিল ১৮৫৯.৫ টাকা। 

এখন কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হবে ১৮৪৬ টাকা। আগে মানুষকে ১৯৯৫.৫০ টাকা দিতে হতো। 

মুম্বইতে, আগে মানুষ ১৮৪৪ টাকায় বাণিজ্যিক সিলিন্ডার কিনতেন, কিন্তু এখন তাদের ১৬৯৬ টাকা দিতে হবে।

চেন্নাইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন ১৮৯৩ টাকা। এর আগে ২০০৯.৫০ টাকা দিতে হতো।

১৪.২ কেজি সিলিন্ডারের বর্তমান দাম কত?
গার্হস্থ্য সিলিন্ডার দিল্লিতে ১০৫৩ টাকা, কলকাতায় ১০৭৯, চেন্নাইতে ১০৬৮.৫ এবং মুম্বাইতে ১০৫২ টাকায় পাওয়া যাচ্ছে। ভারতের গ্যাস কোম্পানিগুলো প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করে। হোটেল, খাবারের দোকানে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করা হয়। এতে ব্যবসায়ীদের বড় ধরনের স্বস্তি মিলবে। টানা ষষ্ঠ মাসে বাণিজ্যিকভাবে গ্যাসের দাম কমানো হলো। উল্লেখ্য, এর আগে ১ অক্টোবর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৫.৫ টাকা কমানো হয়েছিল। 

পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, উৎসবের মরশুমের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, সেই  কারণে অক্টোবরের প্রথমার্ধে ভারতে জ্বালানি বিক্রি বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে পেট্রোল এবং ডিজেলের বিক্রয় বছরে ২২-২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে (YoY)। ১ থেকে ১৫ অক্টোবর, ২০২২ এর মধ্যে পেট্রোলের বিক্রি ২২.৭ শতাংশ বেড়ে ১.২৮ মিলিয়ন টন হয়েছে। যেখানে একই সময়ে, ২০২১ সালে ১.০৫ মিলিয়ন টন ছিল।

 
 

 

 

POST A COMMENT
Advertisement