কলকাতায় রেকর্ড বাড়ল হলমার্ক সোনার দাম, আজ কত দিয়ে কিনবেন?

ফের কলকাতায় রেকর্ড বাড়ল সোনার দাম। এক ধাক্কায় আবারও কলকাতায় সোনার দাম পেরিয়ে গেল ১.৬০ লক্ষের গণ্ডি।

Advertisement
কলকাতায় রেকর্ড বাড়ল হলমার্ক সোনার দাম, আজ কত দিয়ে কিনবেন?কলকাতায় রেকর্ড বাড়ল হলমার্ক সোনার দাম
হাইলাইটস
  • ফের কলকাতায় রেকর্ড বাড়ল সোনার দাম।
  • হলমার্ক গয়না সোনার এই দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে অনেকেরই।
  • এদিন শহরে কোন সোনার দাম কত বাড়ল? জেনে নেওয়া যাক।

ফের কলকাতায় রেকর্ড বাড়ল সোনার দাম। এক ধাক্কায় আবারও কলকাতায় সোনার দাম পেরিয়ে গেল ১.৬০ লক্ষের গণ্ডি। হলমার্ক গয়না সোনার এই দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে অনেকেরই। এদিন শহরে কোন সোনার দাম কত বাড়ল? জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেট: শহর কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম রয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৮০০ টাকা। এই সোনা মূলত সোনার বাট, গিনি, কয়েন তৈরিতে ব্যবহার করা হয়। কারণ ২৪ ক্যারেট সোনা দিয়ে গয়না বানানো যায় না। গতকাল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৪৫০ টাকা। ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৯৩৫০ টাকা।

২২ ক্যারেট: কলকাতায় শনিবার ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা। এই সোনায় খাদের পরিমাণ থাকে ৯ শতাংশ।  গতকাল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৬০ হাজার ২৫০ টাকা। 

হলমার্ক সোনা: গতকাল হলমার্ক সোনার দাম ছিল ১ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। একদিনের মধ্যে এই সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ২৫০ টাকা। একদিনের মধ্যে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৮৯৫০ টাকা।

রুপোর দাম: পাশাপাশি আজ বৃদ্ধি পেয়েছে রুপোর দামও। আজ কলকাতায় প্রতি কেজি রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৯২ হাজার ৭০০ টাকা। যা কিনা আগের দিনের তুলনায় প্রায় ২৩ হাজার টাকা বেশি। গতকাল কলকাতায় রুপোর প্রতি কেজির দাম ছিল ২ লক্ষ ৬৮ হাজার ৮০০ টাকা।

উল্লেখ্য, শনিবারই ইরানের উপর আঘাত হেনেছে আমেরিকা ও ইজরায়েল। পাল্টা হামলায় বাহারিন,UAE-এর আমেরিকান ঘাঁটিতে মিসাইল হামলা করেছে ইরানও।  ফলে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এরফলে আরও চড়চড় করে বাড়তে পারে সোনার দাম।
 

 

POST A COMMENT
Advertisement