Glamour X 125: ৬৫ কিমি মাইলেজ, স্পোর্টি লুক, সঙ্গে ABS! ১ লাখে নতুন বাইক আনল Hero

বাইকপ্রেমীদের জন্য বড় খবর। Glamour X 125-এর নতুন মডেল আনল Hero। এমনিতেই এই মডেলের বেশ কাটতি আছে। নতুন মডেলে বাইকটিকে আরও আধুনিক করে তুলেছে Hero MotoCorp। নতুন মডেলের সবচেয়ে বড় অ্যাট্রাকশন নিঃসন্দেহে সিঙ্গল-চ্যানেল ABS।

Advertisement
Glamour X 125: ৬৫ কিমি মাইলেজ, স্পোর্টি লুক, সঙ্গে ABS! ১ লাখে নতুন বাইক আনল Hero নতুন মডেলের সবচেয়ে বড় অ্যাট্রাকশন নিঃসন্দেহে সিঙ্গল-চ্যানেল ABS।
হাইলাইটস
  • Glamour X 125-এর নতুন মডেল আনল Hero।
  • নতুন মডেলে বাইকটিকে আরও আধুনিক করে তুলেছে Hero MotoCorp।
  • দাম শুরু হচ্ছে ১.০১ লক্ষ টাকা থেকে।

বাইকপ্রেমীদের জন্য বড় খবর। Glamour X 125-এর নতুন মডেল আনল Hero। এমনিতেই এই মডেলের বেশ কাটতি আছে। নতুন মডেলে বাইকটিকে আরও আধুনিক করে তুলেছে Hero MotoCorp। নতুন মডেলের সবচেয়ে বড় অ্যাট্রাকশন নিঃসন্দেহে সিঙ্গল-চ্যানেল ABS। এর সঙ্গে রয়েছে Integrated Braking System বা IBS। দাম শুরু হচ্ছে ১.০১ লক্ষ টাকা থেকে। এই দামের হিসেবে বেশ ভাল।

শহরের রাস্তায় যাঁরা প্রতিদিন বাইক চালান, তাঁদের কথা মাথায় রেখেই নতুন মডেলে বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। শুধু দেখতে স্পোর্টি নয়। সেফটি এবং টেকনোলজির দিক থেকেও বাইকটিকে আপডেট করা হয়েছে।

Hero Glamour X 125 ABS-এর দাম 
নতুন Hero Glamour X 125 ABS-এর এক্স-শোরুম দাম ১,০১,০০০ টাকা। এই দাম নয়াদিল্লির এক্স-শোরুম অনুযায়ী।

অন্য দিকে, ড্রাম ব্রেক-সহ সাধারণ Hero Glamour X 125-এর দাম ৮৮,৫১৭ টাকা। ABS মডেলের জন্য কিছুটা হলেও এক্সট্রা টাকা খরচ করতে হবে। তবে এক্সপার্টদের মতে, বাইক নিলে এবিএস-সহ নেওয়াই ভাল। 

 বাইকের ডিজাইন এবং ইঞ্জিনে বড়সড় কোনও পরিবর্তন করা হয়নি।
 
১২৫ সিসি বাইকে এই প্রথম সিঙ্গল-চ্যানেল ABS!
Hero MotoCorp-এর দাবি, Hero Glamour X 125 হল ১২৫ সিসি সেগমেন্টের প্রথম বাইক, যেখানে সিঙ্গল-চ্যানেল ABS এবং IBS একসঙ্গে দেওয়া হয়েছে।

জোরে ব্রেক করলে অনেক সময় বাইকের সামনের চাকা আচমকা লক হয়ে যেতে পারে। এতে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে। ABS সেই ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে আচমকা ব্রেক করার সময় এই প্রযুক্তি কাজে আসে।

অন্য দিকে, IBS সামনের এবং পিছনের ব্রেকিং সিস্টেমকে একসঙ্গে কাজ করতে সাহায্য করে। ফলে বাইকের ব্রেকিং আরও কনট্রোলড হয়।

ইঞ্জিনের পাওয়ার 
নতুন Hero Glamour X 125-এ ১২৪.৭ সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ম্যাক্স ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক জেনারেট করে।

রয়েছে তিনটি রাইডিং মোড। Eco, Road এবং Power। প্রয়োজন অনুযায়ী রাইডার মোড বেছে নিতে পারবেন।

Advertisement

এই বাইকের আরও একটি নজরকাড়া ফিচার হল ক্রুজ কন্ট্রোলের মতো টেকনোলজি। ১২৫ সিসি সেগমেন্টে এই ধরনের ফিচার এখনও খুব বেশি দেখা যায় না।

TFT স্ক্রিনে বেশ কিছু স্মার্ট ফিচার
নতুন Glamour X 125-এ TFT ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। ডিসপ্লেতে Bluetooth কানেক্টিভিটির ফিচার্সও পাবে।

ফোন কানেক্ট করলে কল এবং SMS অ্যালার্টও দেখা যায়। রয়েছে Turn-by-Turn Navigation-এর সুবিধাও। ফলে রাস্তায় বার বার ফোন হাতে নেওয়ার প্রয়োজন কমে।

ডিসপ্লেতে আরও বেশ কিছু ইনফো দেখা যায়। যেমন Gear Shift Advisory, Distance to Empty এবং Real-Time Mileage Indicator। অর্থাৎ বাইক চালানোর সময় প্রয়োজনীয় তথ্য এক স্ক্রিনেই পাওয়া যাবে।

USB Type-C থেকে LED লাইট, কী কী আছে?
ফিচারের তালিকাও বেশ লম্বা। বাইকে রয়েছে Full LED Lighting। ফোন চার্জ করার জন্য দেওয়া হয়েছে USB Type-C চার্জিং পোর্ট।

এছাড়াও রয়েছে Dual Under-Seat Mobile Storage। ফলে বাইকে ছোটখাটো জিনিস রাখার জায়গাও মিলবে।

সেফটির জন্য Panic Brake Alert এবং Hazard Lamp-এর মতো ফিচারও রয়েছে। আচমকা ব্রেক করার মতো পরিস্থিতিতে Panic Brake Alert পিছনের গাড়িকে সতর্ক করতে সাহায্য করে।

৬৫ কিমি মাইলেজ?
কোম্পানির দাবি, বাইকটি প্রতি লিটারে ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। তবে বাস্তবে মাইলেজ রাস্তার পরিস্থিতি, ট্রাফিক, বাইকের মেনটেনেন্স এবং চালানোর ধরন অনুযায়ী কম-বেশি হতে পারে।

মোট চারটি রঙে পাওয়া যাবে। Gun Metal Grey, Matte Axis Grey, Black Pearl Red এবং Black Teal Blue; এই চারটি কালার অপশন রয়েছে।  

POST A COMMENT
Advertisement