পেট্রোলের চিন্তা ভুলুন! Hero-র E85 Splendor এ বড় ছাড়, হুড়মুড়িয়ে কমল দাম

E85 ফ্লেক্স-ফুয়েল বাইকে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Hero MotoCorp। জুলাই ২০২৬ পর্যন্ত অফার থাকবে। ডিসকাউন্টের পর Splendor Plus Flex ও HF Deluxe Flex-এর দাম সাধারণ মডেলের কাছাকাছিই চলে এসেছে।

Advertisement
পেট্রোলের চিন্তা ভুলুন! Hero-র E85 Splendor এ বড় ছাড়, হুড়মুড়িয়ে কমল দাম  Splendor Plus Flex এবং HF Deluxe Flex মডেলে এখন ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
হাইলাইটস
  • ইথানল মেশানো পেট্রোলে জোর দিচ্ছে কেন্দ্র।
  • স্পেশাল ডিসকাউন্টের ঘোষণা করল Hero MotoCorp।
  • ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

ইথানল মেশানো পেট্রোলে জোর দিচ্ছে কেন্দ্র। কিন্তু সব ইঞ্জিন E85 ফুয়েলের জন্য পারফেক্ট নয়। সেই কারণেই এবার E85 কমপ্ল্যায়ান্ট বাইক বানাতে শুরু করছে বিভিন্ন কোম্পানি। এই আবহেই স্পেশাল ডিসকাউন্টের ঘোষণা করল Hero MotoCorp। হিরোর জনপ্রিয় Splendor Plus Flex এবং HF Deluxe Flex মডেলে এখন ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফার চলতি বছরের জুলাই মাস পর্যন্ত থাকবে।

আপাতত এই ধরনের দু'টি মডেল আছে হিরোর। Splendor Plus Flex এবং HF Deluxe Flex। এই দুই মোটরবাইকই E85 এবং E20, দু’ধরনের জ্বালানিতেই চলে।

এবার সেই বাইকগুলিতেই বিশেষ ছাড়ের ঘোষণা করল হিরো। নির্দিষ্ট সময়ের জন্য এই দুই মডেলে ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কাস্টমাররা যাতে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির বাইক কিনতে আগ্রহী হন, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

ডিসকাউন্টের পর Splendor Plus Flex-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭৮,৭১০ টাকা থেকে। অন্যদিকে HF Deluxe Flex-এর দাম নেমে এসেছে ৬৮,৭৯২ টাকায়। সংস্থার দাবি, এই ছাড়ের ফলে ফ্লেক্স-ফুয়েল মডেলগুলির দাম এখন অনেকটাই E20-সাপোর্টেড সাধারণ বাইকের কাছেই পৌঁছে গিয়েছে।

Splendor Plus Flex-এর দাম এখন স্ট্যান্ডার্ড Splendor Plus-এর তুলনায় ১,১৫৩ টাকা বেশি। আবার HF Deluxe Flex-এর দাম ডিসকাউন্টের পর স্ট্যান্ডার্ড HF Deluxe-এর তুলনায় ১,৬৫০ টাকা কম।

তবে এই অফার আপাতত লিমিটেড কিছু শোরুমেই পাওয়া যাবে। Hero MotoCorp জানিয়েছে, এখনও দেশের সব শোরুমে ফ্লেক্স-ফুয়েল বাইক পৌঁছায়নি। আপাতত দিল্লি এবং মহারাষ্ট্রের কিছু ডিলারশিপেই এই মডেলগুলি বিক্রি করা হচ্ছে।

দুই বাইকেই রয়েছে ৯৭.২ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন E20 এবং E85, দুই ধরনেরই ফুয়েলে কম্প্যাটিবল।  

ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি নিয়ে কেন্দ্র উঠেপড়ে লেগেছে। আগামিদিনে ১০০% ইথানল ফুয়েল আনার বিষয়েও ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ধীরে ধীরে সব কোম্পানিই ইথানলে ছুটবে এমন গাড়ি আনবে বলে মনে করছে অটোমোবাইল সেক্টর। এহেন পরিস্থিতিতে হিরোর এই দুই মডেল ক্রেতাদের মধ্যে সাড়া ফেলতে পারে কিনা, সেটাই দেখার।  

Advertisement

POST A COMMENT
Advertisement