Best Fixed Deposit: FD-তে ধামাকা রিটার্ন! ৮.০৫% পর্যন্ত সুদ এই ব্যাঙ্কগুলিতে

FD-তে বেশি সুদের খোঁজে প্রবীণদের নজর স্মল ফিনান্স ব্যাঙ্কে। সূর্যোদয়, জনা ও উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ৭.৭% থেকে ৮.০৫% পর্যন্ত সুদ দিচ্ছে নির্দিষ্ট মেয়াদে।

Advertisement
FD-তে ধামাকা রিটার্ন! ৮.০৫% পর্যন্ত সুদ এই ব্যাঙ্কগুলিতে৮.০৫% সুদ! এই FD স্কিমগুলি এখন বিনিয়োগকারীদের প্রথম পছন্দ।
হাইলাইটস
  • বহু মানুষ ফিক্সড ডিপোজিট বা FD তে এত ভরসা রাখেন।
  • কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্কে FD-তে ৮ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে।
  • যাঁরা একটু বাড়তি ইনকামের চেষ্টা করছেন, তাঁদের জন্য বেশ ভাল অপশন হতে পারে।

ব্যাঙ্কে টাকা জমানো। তার উপর নিশ্চিন্তে হাজার-হাজার টাকা রিটার্ন। এর থেকে ভাল কি আর কিছু হতে পারে? ঠিক এই কারণেই বহু মানুষ ফিক্সড ডিপোজিট বা FD তে এত ভরসা রাখেন। এফডি-র সবচেয়ে বড় সুবিধা হল, এতে লসের বিন্দুমাত্র আশঙ্কা নেই। বিশেষ করে প্রবীণ নাগরিক(Senior Citizen) হলে তো কথাই নেই। নিয়মমাফিক সিনিয়র সিটিজেনরা বেশি সুদ পান। বর্তমানে কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্কে FD-তে ৮ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে। বিনা লসে ৮% রিটার্ন মোটেও মন্দ নয়। বড় সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের তুলনায় স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি সাধারণত বেশি সুদ দেয়। ফলে যাঁরা একটু বাড়তি ইনকামের চেষ্টা করছেন, তাঁদের জন্য বেশ ভাল অপশন হতে পারে।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক
পাঁচ বছরের মেয়াদের FD-তে এই ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এই তালিকায় সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কেই বেস্ট রিটার্ন পাবেন।

জন স্মল ফিনান্স ব্যাঙ্ক
জন স্মল ফিনান্স ব্যাঙ্কেও প্রবীণ গ্রাহকরা হাই ইন্টারেস্ট রেট পাবেন। পাঁচ বছরের মেয়াদ। স্থায়ী আমানতে ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। ফলে লং টার্ম বিনিয়োগ হিসেবে এটি বেশ ভাল অপশন হতে পারে। 

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক
FD-তে বেশি সুদের তালিকায় উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কও রয়েছে। প্রবীণ নাগরিকরা এখানে ৭.৭ শতাংশ পর্যন্ত রেটে ইন্টারেস্ট পাবেন। নির্দিষ্ট মেয়াদের আমানতের ক্ষেত্রেই এই সুবিধা পাবেন।

আজকাল FD এত জনপ্রিয় কেন?
শেয়ারবাজারের ওঠানামা এবং অনিশ্চয়তার মধ্যে অনেক বিনিয়োগকারী নিরাপদ রিটার্নের জন্য FD-র দিকে ঝুঁকছেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা থাকায় তাঁদের মধ্যে FD-র চাহিদা আরও বেশি।

FD-তে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় একাধিক নতুন নিয়ম আনার বিষয়েও ভাবনাচিন্তা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। প্রস্তাবিত খসড়া নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে সুদের হার আরও স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।

ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে FD তে সুদের হার স্পষ্টভাবে জানাতে হবে। এর ফলে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করা বিনিয়োগকারীদের পক্ষে অনেক বেশি সহজ হবে। নতুন নিয়ম কার্যকর হলে FD-তে বিনিয়োগের আগে গ্রাহকেরা আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement