দোলে কলকাতা-NJP, হাওড়া-দিল্লি রুটে স্পেশাল ট্রেন, টাইম টেবিল রইল

শহর কলকাতার যাত্রীদের জন্য় দারুণ সুখবর। দোল উৎসব উপলক্ষে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। একাধিক রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

Advertisement
দোলে কলকাতা-NJP, হাওড়া-দিল্লি রুটে স্পেশাল ট্রেন, টাইম টেবিল রইলদোল উপলক্ষে কলকাতা-NJP, হাওড়া-দিল্লি রুটে স্পেশাল ট্রেন
হাইলাইটস
  • শহর কলকাতার রেল যাত্রীদের জন্য় দারুণ সুখবর
  • দোল উৎসব উপলক্ষে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।
  • একাধিক রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

শহর কলকাতার যাত্রীদের জন্য় দারুণ সুখবর। দোল উৎসব উপলক্ষে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। একাধিক রুটে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কলকাতা-NJP রুটেও নয়া ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্পেশাল ট্রেন চলবে হাওড়া-দিল্লি রুটেও। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হোলি উৎসব উপলক্ষ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই ট্রেনগুলি চালানো হচ্ছে। ট্রেন দুটি কোন রুটে চলবে, সময়সূচি ও স্টপেজ কী থাকছে? জেনে নিন

কলকাতা-নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল ট্রেন

হোলি স্পেশাল ট্রেন হওয়ায় কলকাতা-NJP রুটে ট্রেনটি মাত্র একদিন চলবে। রেলের তরফে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে স্পেশাল ট্রেনটি। আবার ফিরতি পথে ১ মার্চ রবিবার নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ট্রেন।

সময়: 

২৮ ফেব্রুয়ারি কলকাতা স্টেশন থেকে রাত ১১টা বেজে ৪০ মিনিটে ছাড়বে এই ট্রেন। সেটি নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে। 

ফিরতি পথে  ট্রেনটি রবিবার ১ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা বেজে ৪৫ মিনিটে। সেটি ওই দিনই কলকাতা স্টেশনে এসে পৌঁছবে রাত ১২টা বেজে ৪০ মিনিটে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনটিতে থাকতে চলেছে ৪টি এসি থ্রি টিয়ার, ১০টি স্লিপার ক্লাস কোচ, দ্বিতীয় শ্রেণী ৬টি, SLRD ২টি কোচ। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, নবদ্বীপধাম, আজিমগঞ্জ, জঙ্গীপুর রোড, বারসোই, কিষানগঞ্জ, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড স্টেশনেও থামবে এই ট্রেন।

হাওড়া-নিউ দিল্লি-হাওড়া ট্রেন

হাওড়া-নিউ দিল্লি-হাওড়া ট্রেনটি যাওয়া ও আসা মিলে মোট ১৪বার জার্নি করবে। রেলের তরফে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ, ৪ মার্চ, ৫ মার্চ হাওড়া থেকে নিউ দিল্লির উদ্দেশে ছাড়বে স্পেশাল ট্রেনটি। আবার ফিরতি পথে ২৫ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ ও ৩ মার্চ নিউ দিল্লি থেকে ছাড়বে ট্রেন।

Advertisement

সময়:

নির্দিষ্ট দিনগুলিতে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা বেজে ৪০ মিনিটে। সেটি নিউ দিল্লি স্টেশনে গিয়ে পৌঁছবে ৩০ ঘণ্টা অতিক্রম করে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।

অন্য়দিকে নিউ দিল্লি থেকে নির্দিষ্ট দিনগুলিতে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি হাওড়া স্টেশনে আসবে পরের দিন রাত ১১টা বেজে ৪০ মিনিটে।
 

 

POST A COMMENT
Advertisement