Holi Special Train: দোলে ঘুরতে যাওয়ার প্ল্যান? শিয়ালদা-হাওড়া থেকে পুরী যাওয়ার একাধিক স্পেশাল ট্রেন, এছাড়াও...

দোলযাত্রার ছুটিতে ভ্রমণপিপাসুদের জন্য বড় সুখবর। আগামী ৩ ও ৪ মার্চ দোল উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে ১০০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ছুটির মরসুমে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় টিকিট পেতে সমস্যায় পড়েন বহু মানুষ। সেই পরিস্থিতি সামাল দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেল সূত্রে।

Advertisement
দোলে ঘুরতে যাওয়ার প্ল্যান? শিয়ালদা-হাওড়া থেকে পুরী যাওয়ার একাধিক স্পেশাল ট্রেন, এছাড়াও...ছবি: পিটিআই
হাইলাইটস
  • দোলযাত্রার ছুটিতে ভ্রমণপিপাসুদের জন্য বড় সুখবর।
  • আগামী ৩ ও ৪ মার্চ দোল উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে ১০০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল।

দোলযাত্রার ছুটিতে ভ্রমণপিপাসুদের জন্য বড় সুখবর। আগামী ৩ ও ৪ মার্চ দোল উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে ১০০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। ছুটির মরসুমে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় টিকিট পেতে সমস্যায় পড়েন বহু মানুষ। সেই পরিস্থিতি সামাল দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেল সূত্রে।

ঘোষিত বিশেষ ট্রেনগুলির মধ্যে পুণ্যার্থী ও পর্যটকদের জন্য বিশেষ গুরুত্ব পেয়েছে পুরী রুট। শিয়ালদা-পুরী রুটে মোট ৮টি স্পেশাল ট্রেন চালানো হবে। দোলের সময় জগন্নাথধামে বিপুল সংখ্যক বাঙালি পুণ্যার্থীর ভিড় হয়, আর সেই কারণেই এই রুটে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে স্পেশাল ট্রেন চালানো হবে। কলকাতা থেকে রাক্সৌল (ভায়া বারুণী) রুটে চলবে ১০টি ট্রেন, কলকাতা-মধুবণী (ভায়া বারুণী) রুটে ৮টি, কলকাতা-গোরক্ষপুর (ভায়া পাটনা) রুটে সর্বাধিক ২০টি ট্রেন ঘোষণা করা হয়েছে। হাওড়া থেকে আনন্দ বিহার (ভায়া ঝাঁঝা-কিউল-গয়া) রুটে চলবে ৮টি ট্রেন।

এছাড়াও আসানসোল–গোরক্ষপুর রুটে ৬টি, মালদহ টাউন-আনন্দ বিহার রুটে ৮টি, মালদহ টাউন-উধানা রুটে ৮টি এবং মালদা-মুম্বই রুটে আরও ৮টি বিশেষ ট্রেন চালানো হবে।

রেলকর্তাদের মতে, দোলের ছুটিতে তীর্থস্থান ও পর্যটনকেন্দ্রগুলিতে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে পুরী, গোরক্ষপুর ও আনন্দ বিহারের মতো রুটে চাহিদা থাকে বেশি। সেই কথা মাথায় রেখেই আগাম পরিকল্পনা করে ট্রেন সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে যাতায়াত করতে পারেন।

POST A COMMENT
Advertisement