2026-এ এসে Honda Activa কেনা বুদ্ধিমানের কাজ হবে? সুবিধা-অসুবিধা জানুন

ভারতের স্কুটারের বাজারে Honda Activa-র একটা আলাদা কদর আছে। অফিস যাওয়া, বাজার করা কিংবা পরিবারের নিত্যপ্রয়োজন; সবেতেই এই স্কুটার পারফেক্ট।

Advertisement
 2026-এ এসে Honda Activa কেনা বুদ্ধিমানের কাজ হবে? সুবিধা-অসুবিধা জানুনকেনার আগে জেনে নিন Activa-র পাঁচটি সুবিধা ও পাঁচটি অসুবিধা।
হাইলাইটস
  • ভারতের স্কুটারের বাজারে Honda Activa-র একটা আলাদা কদর আছে।
  • অফিস যাওয়া, বাজার করা কিংবা পরিবারের নিত্যপ্রয়োজন; সবেতেই এই স্কুটার পারফেক্ট।

ভারতের স্কুটারের বাজারে Honda Activa-র একটা আলাদা কদর আছে। অফিস যাওয়া, বাজার করা কিংবা পরিবারের নিত্যপ্রয়োজন; সবেতেই এই স্কুটার পারফেক্ট। কিন্তু অ্যাকটিভা ব্র্যান্ড বেশ পুরনো। ২০২৬ সালে দাঁড়িয়ে নতুন Activa কেনা আদৌ বুদ্ধিমানের কাজ হবে? বাজারে এখন একাধিক নতুন স্কুটার রয়েছে। তার মধ্যে কিছু মডেলে বেশি ফিচার, বড় স্টোরেজ এবং আধুনিক প্রযুক্তিও পাবেন। তাই কেনার আগে জেনে নিন Activa-র পাঁচটি সুবিধা ও পাঁচটি অসুবিধা।

Activa কেনার ৫টি সুবিধা(5 Pros of Honda Activa)

১. মসৃণ ইঞ্জিন: ১০৯.৫১ সিসির ইঞ্জিন শহরের রাস্তায় যাতায়াতের জন্য যথেষ্ট। কম গতিতে চালানো সহজ।

২. ভাল মাইলেজ: সংস্থার দাবি অনুযায়ী, প্রতি লিটারে প্রায় ৫৯.৫ কিলোমিটার চলতে পারে। বাস্তবে রাস্তা ও চালানোর ধরনের উপর মাইলেজ নির্ভর করবে।

৩. সহজে চালানো যায়: অটোমেটিক গিয়ার ব্যবস্থার কারণে নতুন চালকদেরও সুবিধা হয়। যানজটের মধ্যে বার বার গিয়ার বদলাতে হয় না।

৪. পরিচিত ব্র্যান্ড: Honda-র পরিষেবা কেন্দ্র এবং যন্ত্রাংশ পাওয়ার সুযোগ অনেক জায়গাতেই রয়েছে। পুরনো Activa-র রিসেল ভ্যালুও ভাল।

৫. আধুনিক সুবিধা: উচ্চতর ভ্যারিয়েন্টে স্মার্ট কী, রঙিন ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ এবং ইঞ্জিন আইডলিং স্টপের মতো সুবিধা রয়েছে।  

Activa কেনার ৫টি অসুবিধা (5 Cons of Honda Activa)

১. দাম তুলনায় বেশি: ১১০ সিসির স্কুটার হিসাবে Activa-র দাম কম্পিটিশনের তুলনায় কিছুটা বেশি হতে পারে।

২. স্টোরেজ কম: সিটের নীচে মাত্র ১৮ লিটারের জায়গা। বড় হেলমেট বা বেশি জিনিস রাখা কঠিন।

৩. ডিস্ক ব্রেক নেই: কোনও ভ্যারিয়েন্টেই সামনের চাকায় ডিস্ক ব্রেক নেই।

৪. খুব বেশি শক্তিশালী নয়: দ্রুত গতি বা হাইওয়েতে দীর্ঘ যাত্রার জন্য এই ইঞ্জিন আদর্শ নয়।

৫. ডিজাইন একটু পুরনো: দীর্ঘ দিন ধরে পরিচিত একই ধরনের ডিজাইন রয়েছে। নতুন প্রযুক্তি ও আকর্ষণীয় লুক চাইলে অন্য মডেলও দেখতে পারেন।  

Advertisement

তাহলে কিনবেন?
দৈনন্দিন শহুরে যাতায়াত, মাইলেজ এবং নির্ভরযোগ্যতা আপনার অগ্রাধিকার হলে ২০২৬ সালেও Honda Activa ভাল বিকল্প। তবে বেশি ফিচার, বড় স্টোরেজ বা শক্তিশালী ব্রেক চাইলে কেনার আগে অন্য স্কুটারের সঙ্গে তুলনা করুন। 

POST A COMMENT
Advertisement