Honda ADV 160: অ্যাপাচের মতো পিকআপ! ১৬০ সিসির সুপার স্কুটার আনল হোন্ডা, নেবেন?

Honda ADV 160 E85 Scooter: ভারতে এল দেশের প্রথম E85 স্কুটার। দুর্দান্ত লুক ও আধুনিক ফিচারে বাজার কাঁপাতে তৈরি হোন্ডা। এর পিকআপ নাম্বার্স প্রায় অ্যাপাচের মতোই।

Advertisement
Apache র মতো পিকআপ! 160 cc র সুপার স্কুটার আনল Honda, নেবেন?দুর্দান্ত লুক ও আধুনিক ফিচারে বাজার কাঁপাতে তৈরি হোন্ডা।
হাইলাইটস
  • ১৬০ সিসির স্কুটার আনল হোন্ডা।
  • ম্যাক্সি স্কুটার এডিভি ১৬০ (Honda ADV 160) আনছে হোন্ডা। 
  • আন্তর্জাতিক বাজারেও এই স্কুটার রফতানির পরিকল্পনা রয়েছে সংস্থার।

Honda ADV 160: ছোটখাটো ১১০, ১২৫ সিসি তো অনেক হল। এবার ১৬০ সিসির স্কুটার আনল হোন্ডা। নতুন অ্যাডভেঞ্চার স্টাইল ম্যাক্সি স্কুটার এডিভি ১৬০ (Honda ADV 160) আনছে হোন্ডা। ভারতের বাজারে এটিই দেশের প্রথম স্কুটার, যা ৮৫ পার্সেন্ট ইথানল ব্লেন্ডেড জ্বালানি বা E85 ফুয়েলে চলবে। হোন্ডা জানিয়েছে, এই প্রিমিয়াম অ্যাডভেঞ্চার স্কুটার ভারতেই তৈরি হবে। শুধু ভারতীয় বাজারের জন্যই নয়। ভবিষ্যতে ভারত থেকে আন্তর্জাতিক বাজারেও এই স্কুটার রফতানির পরিকল্পনা রয়েছে সংস্থার।

ইঞ্জিন ও পারফরম্যান্স
১৬০ সিসি। মানে স্কুটারের নিরিখে যে বড় ইঞ্জিন, তা বোঝাই যাচ্ছে। সাধারণত কমিউটার মোটরসাইকেলে ১৬০ সিসির ইঞ্জিন থাকে। সেখানে ভারতে এত বেশি সিসির স্কুটার ইঞ্জিন বিরল। হোন্ডা এডিভি ১৬০ তে পাওয়ারফুল ১৫৭ সিসির সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। ১৬.৩ বিএইচপি Power এবং ১৪.৯ এনএম টর্ক জেনারেট করে। স্মুদ রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন। রয়েছে সিভিটি (CVT) গিয়ারবক্স। ইথানল বেসড E85 ফুয়েলেও চলবে। ফলে যাঁরা লং টার্মের জন্য় কিনবেন, তাঁদের জন্য ভাল।

ইথানল বেসড E85 ফুয়েলেও চলবে।
ইথানল বেসড E85 ফুয়েলেও চলবে।

অ্যাডভেঞ্চার লুক, স্পোর্টি ডিজাইন
শহরের ব্যস্ত রাস্তা তো বটেই। লং রাইডের জন্যও এই স্কুটার ভাল। যাঁরা অফিস যাতায়াতের পাশাপাশি লং রাইডের জন্যও টু-হুইলার চান, তাঁদের জন্য ভাল। রাফ-অ্যান্ড-টাফ রাগেড ডিজাইন। শার্প বডি লাইন, অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন এবং টুইন এলইডি হেডল্যাম্প পাবেন। খারাপ রাস্তায় চলাচলেও সমস্যা হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট বেশি। অফরোডিংয়ের জন্য ব্লক প্যাটার্ন টায়ার। স্কুটারের সামনের দিকে ১৪ ইঞ্চির হুইল এবং পেছনে ১৩ ইঞ্চির হুইল রয়েছে। ওজন ১৩৩ কেজি।

ফিচার্স  
ফিচার্সের দিক থেকে কোনও খামতি রাখেনি হোন্ডা। 

স্মার্ট ড্যাশবোর্ড: ফুল-কালার টিএফটি (TFT) ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। 'হোন্ডা রোডসিঙ্ক' স্মার্টফোন কানেক্টিভিটি। নেভিগেশন ও কল-মেসেজ অ্যালার্টের সুবিধা পাবেন।

সেফটি ও কমফোর্ট: সিঙ্গেল-চ্যানেল এবিএস (ABS) এবং হোন্ডার সিলেক্টেবল টর্ক কন্ট্রোল প্রযুক্তি। অর্থাৎ হুট করে পিকআপের ভয় নেই।

খুবই প্র্যাকটিকাল: ফোন চার্জের জন্য ইউএসবি (USB) চার্জিং সকেট, জিনিসপত্র রাখার জন্য সিটের নিচে বিশাল ২৭ লিটারের আন্ডারসিট স্টোরেজ পাবেন।

Advertisement

সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবজর্বার আছে। রাইডিং কমফোর্ট দুর্দান্ত। সংস্থা এখনও অফিসিয়াল লঞ্চের তারিখ বা দামের কথা জানায়নি। তবে খুব শীঘ্রই এটি ভারতের শোরুমে আসতে চলেছে। 

POST A COMMENT
Advertisement