
ভারতে এটিই প্রথম E85 কমপ্লায়েন্ট স্কুটার।Honda unveils ADV160 maxi-scooter: ভারতে অফিসিয়ালি লঞ্চ হল Honda ADV160। দেশের বাজারে আপাতত বেশি সিসির 'ম্যাক্সি-স্কুটার' (Maxi-Scooter) নেই। সেই গ্যাপটাই পূরণ করল Honda। শুধু তা-ই নয়, এটি E85 কমপ্লায়েন্টও বটে। ভারতে এটিই প্রথম E85 কমপ্লায়েন্ট স্কুটার। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। ফলে এর দামও সাধারণ বাইকপ্রেমীদের সাধ্যের মধ্যেই থাকবে। শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও এই মডেল রফতানির প্ল্যান রয়েছে Honda। হোন্ডার 'রেডউইং'(RedWing) এবং প্রিমিয়াম 'বিগউইং' (BigWing), দুই ধরণের শোরুম থেকেই এই ম্যাক্সি স্কুটার কিনতে পারবেন।
ডিজাইন ও টেকনোলজি
হোন্ডার কিন্তু এমনিতেই ইন্টারন্যাশানাল মার্কেটে এমন ম্যাক্সি স্কুটার বিক্রি করে। তবে তারা ইঞ্জিন অনেক বড়। সেই X-ADV-র আদলেই এই ADV160-কে তৈরি করা হয়েছে। শহরের রাস্তায় আরামসে চালাতে পারবেন। লং রাইডের জন্যও বেশ কম্ফোর্টেবল। স্কুটারের সামনের অংশে একটি উঁচু অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন রয়েছে। বড় ডুয়াল এলইডি হেডল্যাম্প। স্পেশাল ব্লক-প্যাটার্ন টায়ারও পাবেন।

প্রযুক্তির দিক থেকেও স্কুটারটি মন্দ নয়। রয়েছে সিঙ্গেল-চ্যানেল এবিএস (ABS), হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (Traction Control), স্মার্টফোন কানেক্টিভিটি সহ আধুনিক টিএফটি (TFT) ডিজিটাল ডিসপ্লে এবং ট্রাভেলিংয়ের সময় ফোন চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট। এ ছাড়াও লং রাইডের জন্য সিটের নিচে বিশাল ২৭ লিটারের স্টোরেজ স্পেসও পাবেন।
ইঞ্জিন
হোন্ডা ADV160-এ ১৫৭ সিসি-র সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন পাবেন। ১৬.৩ এইচপি পাওয়ার এবং ১৪.৯ এনএম টর্ক জেনারেট করে। রয়েছে সিভিটি অটোমেটিক গিয়ারবক্স। E85 কমপ্লায়েন্ট। অর্থাৎ লং টার্মে বেশ নিশ্চিন্তই থাকবেন।
স্কুটারের সামনে ১৪ ইঞ্চি এবং পেছনে ১৩ ইঞ্চির হুইল। ১৩৩ কেজি ওজন। স্কুটারের সিট হাইট ৭৮০ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। ৮.১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক।
সংস্থা এখনও ভারতে এর বুকিং শুরুর টাইমলাইন জানায়নি। তবে খুব শীঘ্রই তা জানানো হবে বলে মনে করা হচ্ছে।