Honda-র নতুন ২৫০ সিসি স্ক্র্যাম্বলার! মাথা খারাপ করা রেট্রো লুক, দাম কত?

চিনের চংকিংয়ে CIMA Motorcycle Trade Show-তে Honda CB250SS Scrambler Concept শোকেস করল হোন্ডা। ২৫০ সিসির বাইক।

Advertisement
Honda-র নতুন ২৫০ সিসি স্ক্র্যাম্বলার! মাথা খারাপ করা রেট্রো লুক, দাম কত?চিনের চংকিংয়ে CIMA Motorcycle Trade Show-তে Honda CB250SS Scrambler Concept শোকেস করল হোন্ডা। ২৫০ সিসির বাইক। রাফ, রাগেড, ক্লাসিক স্ক্র্যাম্বলারের লুক।
হাইলাইটস
  • রেট্রো লুকে। আধুনিক প্রযুক্তি।
  • আপাতত বাজারে এই ধরনের বাইকের কাটতি বেশি।
  • নতুন মোটরসাইকেলের কনসেপ্ট সামনে আনল Honda।

Honda CB250SS Scrambler: রেট্রো লুকে। আধুনিক প্রযুক্তি। আপাতত বাজারে এই ধরনের বাইকের কাটতি বেশি। শুধু ভারতেই নয়। গোটা বিশ্বেই এটা ট্রেন্ড। সেই বিষয় মাথায় রেখেই নতুন মোটরসাইকেলের কনসেপ্ট সামনে আনল Honda। চিনের চংকিংয়ে CIMA Motorcycle Trade Show-তে Honda CB250SS Scrambler Concept শোকেস করল হোন্ডা। ২৫০ সিসির বাইক। রাফ, রাগেড, ক্লাসিক স্ক্র্যাম্বলারের লুক। দেখলেই মনে হবে অফরোডে দারুণ চলবে। তবে আপাতত এখনই এই বাইক কেনার সুযোগ নেই। এখনও কনসেপ্ট পর্যায়ে রয়েছে। চিনের বাইরের বাজারে বাইকটি আসবে কি না, তা-ও স্পষ্ট নয়। তবে এমন কম সিসির বাইক ভারতের বাজারে আসলে যে দারুণ জনপ্রিয় হবে, তা ধরে নেওয়াই যায়।

Honda CB250SS: ডিজাইন অনবদ্য
বাইকটির সামনে গোল হেডল্যাম্প। তার ভিতরে চারটি LED প্রজেক্টর ইউনিট। হেডল্যাম্পের সামনে একটি গার্ড রয়েছে। ছোট ফ্লাইস্ক্রিনের সঙ্গে সাদা ও লাল রঙ। 

ফুয়েল ট্যাঙ্ক টিয়ারড্রপ আকৃতির। সাদা রঙের উপর লাল স্ট্রাইপ এবং CB250SS লেখা। সামনের ও পিছনের মাডগার্ডেও লাল-সাদা। কালো সাইড প্যানেলে রয়েছে SS ব্র্যান্ডিং। বাদামি রঙের রিবড সিট। রয়েছে Honda-র লোগো।

আধুনিক প্রযুক্তি ও ইঞ্জিন
বাইকটির গিয়ারবক্স কেসিং এবং সামনের USD ফর্কে গোল্ডেন কালার। আজকাল এই লুক বেশ 'ইন'। অনেক নেকড-রেট্রো বাইকেই এমন গোল্ডেন সাসপেনশন দেওয়া হচ্ছে। রেডিয়েটর গার্ডে সাদা গ্রিল এবং নিচে শক্তপোক্ত ব্যাশ প্লেট। পিছনের দিকে রয়েছে উপরের দিকে ওঠানো এক্সজস্ট। তার সঙ্গে ডুয়াল-পারপাস ব্লক-প্যাটার্ন টায়ার। এই টায়ারের কারণেই বাইকে আরও বেশি করে স্ক্র্যাম্বলারের লুক এসেছে।

তবে খালি লুকস দেখেই একে পুরোপুরি অফ-রোড বাইক ভেবে নিলেও ভুল করবেন। চাকা ১৭ ইঞ্চি। সাসপেনশনের ট্র্যাভেলও খুব বেশি বলে মনে হচ্ছে না। ফলে কঠিন অফ-রোডের জন্য বাইকটি কতটা ভাল হবে, তা এখনই বলা যাচ্ছে না।

ইঞ্জিন
Honda CB250SS-এ রয়েছে ২৪৯ সিসির লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। জাপানের Rebel 250-এর ইঞ্জিন থেকেই নেওয়া হতে পারে। সেই ইঞ্জিন ২৬ bhp শক্তি এবং ২২ Nm টর্ক জেনারেট করে। তবে এখনও এ বিষয়ে ডিটেইলসে জানায়নি হন্ডা।

Advertisement

সামনে গোল TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। সঙ্গে Honda RoadSync Gen 2, নেভিগেশন-সহ বিভিন্ন কানেক্টেড টেক পেতে পারেন। বাইকের ম্যানুফ্যাকচারিং শুরু হলে ভারতের বাজারে আসে কি না, এখন সেটাই দেখার। 

POST A COMMENT
Advertisement