জানুন স্পেসিফিকেশন ও ফিচার্স।Honda CB500: ভারতের বাজারে একসময় ক্রুজার বলতে লোকে Royal Enfield ই বুঝত। তবে সেই ছবি বদলেছে। Honda CB সিরিজের বাইকের দিকে অনেকেই ঝুঁকছেন। সেই সিরিজে ৩৫০ এর পর এবার এল ৫০০ সিসি। লঞ্চ হল Honda CB500। ৫০১ সিসির এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন। ক্লাসিক রোডস্টার বাইক। ভারতেই প্রোডাকশন করবে হোন্ডা। ভারতের বাজারে মিড-প্রিমিয়াম রেট্রো বাইক সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের একচ্ছত্র প্রভাবকে অনেকটাই চাপে ফেলতে পারে এই বাইক।
ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন হোন্ডা সিবি ৫০০ এ একদম নতুন ৫০১ সিসির সিঙ্গল-সিলিন্ডার এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন পাবেন। ২৭ এইচপি পাওয়ার এবং ৪৩.৩ এনএম টর্ক জেনারেট করে। বাইকের পাওয়ার আউটপুট ইঞ্জিন সাইজের তুলনায় কিছুটা নরমাল মনে হতে পারে। কিন্তু টর্কের পরিমাণ সত্যিই নজরকাড়া। রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় ইন্টারসেপ্টর ৬৫০ (Interceptor 650)-এর টর্কের কাছেই। উল্লেখ্য, ইন্টারসেপ্টরের ৬৪৮ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন ৫২.৩ এনএম টর্ক জেনারেট করে। ৫-স্পিড গিয়ারবক্স পাবেন।
নজরকাড়া ডিজাইন ও আধুনিক প্রযুক্তি
হোন্ডা এখনও এই মোটরসাইকেলের সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে বাইকের ডিজাইন ও লুকের ক্ষেত্রে CB350 র মতোই দেখতে। ক্লাসিক রেট্রো লুক।
ভিন্টেজ স্টাইলিং: গোলাকার এলইডি হেডল্যাম্প, বড় টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং রিবড সিঙ্গেল-পিস সিট।
সাসপেনশন ও ব্রেকিং: সামনের দিকে ক্লাসিক টেলিস্কোপিক ফর্ক, পেছনে টুইন শক অ্যাবজর্বার এবং দুই চাকাতেই ডিস্ক ব্রেক।
স্মার্ট ফিচার্স: সেফটির জন্য হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC), স্লিপার ক্লাচ এবং 'হোন্ডা রোডসিঙ্ক' স্মার্টফোন কানেক্টিভিটি পাবেন। অ্যানালগ-ডিজিটাল কনসোল।
মূলত তিনটি ভ্যারিয়েন্টে সিবি 500 পাবেন। স্ট্যান্ডার্ড অ্যালয়-হুইল ভার্সন, ক্রস-স্পোক টিউবলেস হুইল ভ্যারিয়েন্ট এবং এক্সক্লুসিভ গ্রাফিক্স সহ টপ-স্পেক ক্রস-স্পোক টিউবলেস ভ্যারিয়েন্টে পাবেন।
দাম কত হতে পারে?
হোন্ডা এখনও অফিসিয়ালি বাইকের দাম ঘোষণা করেনি। তবে এটি ভারতে স্থানীয়ভাবে তৈরি হওয়াতে এর দাম আমজনতার নাগালের মধ্যেই রাখা হবে বলে মনে করা হচ্ছে। রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ এবং বিএসএ গোল্ড স্টার ৬৫০ (BSA Gold Star 650)-কে সরাসরি টেক্কা দেবে এই বাইক। তাদের থেকে তুলনামূলক কম দামেই এই বাইক বাজারে আসতে পারে।