Investment Formula: মাত্র ২০ টাকা বিনিয়োগে কোটিপতি হওয়ার সুযোগ, রইল সহজ ফর্মুলা

How to become Rich Fast: ধনী হতে কে না চায়? আর্থিক কারণে সৃষ্ট সমস্ত দুঃখ-কষ্ট কাটাতে সবাই চায় তার অ্যাকাউন্টে কোটি টাকা থাকুক। বর্তমান সময়ে, সুশৃঙ্খলভাবে বাজেট প্রণয়ন করে, আপনি প্রতি মাসে সামান্য সঞ্চয় এবং বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করে এই লক্ষ্য অর্জন করতে পারেন। আপনিও তারতারি কোটিপতি হতে চান, তাহলে এই সময়টা একেবারেই সঠিক।

Advertisement
মাত্র ২০ টাকা বিনিয়োগে কোটিপতি হওয়ার সুযোগ, রইল সহজ ফর্মুলাপ্রতীকী ছবি
হাইলাইটস
  • আপনিও তাড়াতাড়ি কোটিপতি হতে চান?
  • তাহলে এই সময়টা একেবারেই সঠিক
  • নতুন আর্থিক বছর নতুন করে আর্থিক পরিকল্পনা করার উপযুক্ত সময়

How to become Rich Fast: ধনী হতে কে না চায়? আর্থিক কারণে সৃষ্ট সমস্ত দুঃখ-কষ্ট কাটাতে সবাই চায় তার অ্যাকাউন্টে কোটি টাকা থাকুক। বর্তমান সময়ে, সুশৃঙ্খলভাবে বাজেট প্রণয়ন করে, আপনি প্রতি মাসে সামান্য সঞ্চয় এবং বিজ্ঞতার সঙ্গে বিনিয়োগ করে এই লক্ষ্য অর্জন করতে পারেন। আপনিও তাড়াতাড়ি কোটিপতি হতে চান, তাহলে এই সময়টা একেবারেই সঠিক। এর কারণ হল, নতুন আর্থিক বছর শুরু হতে চলেছে। নতুন আর্থিক বছর নতুন করে আর্থিক পরিকল্পনা করার উপযুক্ত সময়।

মাত্র ২০ টাকা বিনিয়োগ করে কোটিপতি হতে পারেন

মুদ্রাস্ফীতির এই যুগে বড় সঞ্চয় করা একটু কঠিন হতে পারে। কিন্তু প্রতিদিন ২০ টাকা সঞ্চয় করা খুব একটা কঠিন কাজ নয় এবং সুশৃঙ্খলভাবে সঞ্চয় এবং প্রতিদিন ২০ টাকা বিনিয়োগ করে আপনি কোটিপতি হতে পারেন। জেনে নিন কীভাবে সম্ভব।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লক্ষ্য অর্জন করা যায়,এভাবে 

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আপনি কোটিপতি হওয়ার লক্ষ্য অর্জন করতে পারেন। এর কারণ হল মিউচুয়াল ফান্ডগুলি গত ২৫ বছরে খুব ভাল রিটার্ন দিয়েছে। এমনকি কিছু ফান্ড দীর্ঘ মেয়াদে ২০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সবচেয়ে ভাল উপায়।

প্রতি মাসে এতে বিনিয়োগ করতে পারেন। প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। মাত্র ৫০০ টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন।

কোটিপতি হওয়ার সূত্র (How to become Crorepati)

ধরুন একজন ব্যক্তি ২০ বছর বয়স থেকে প্রতিদিন ২০ টাকা সঞ্চয় করা শুরু করেন, তাহলে তিনি মাসে ৬০০ টাকা সঞ্চয় করবেন। তিনি যদি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে ৬০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেই ব্যক্তি কোটিপতি হতে পারেন। এর জন্য, ব্যক্তিকে ৪০ বছর  অর্থাৎ ৪৮০ মাস-এর জন্য তাকে ৬০০ টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করতে করতে হবে। এইভাবে, তাকে মাত্র ২.৮৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। যদি তিনি এই বিনিয়োগের উপর বার্ষিক গড় ১৫ শতাংশ সুদ পান, তাহলে তিনি মাত্র ২.৮৮ লক্ষ টাকার বিনিয়োগে ৪০ বছরে ১.৮৬ কোটি টাকা তুলতে পারবেন।

Advertisement

দীর্ঘমেয়াদী বিনিয়োগে বেশি সুবিধা

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ভাল আয় পেতে হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ খুবই ফলদায়ক। এর কারণ এই সময়ে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি ২০ বছরের জন্য প্রতি মাসে ৬০০ টাকা বিনিয়োগ করেন এবং বার্ষিক গড় রিটার্নের হার ১৫ শতাংশে একই থাকে, আপনি ২০ বছর পরে মাত্র ১৮.৬৬ লক্ষ টাকা পাবেন। এই সময়ে আপনার মোট বিনিয়োগ হবে ১.৪৪ লক্ষ টাকা।

POST A COMMENT
Advertisement