How Many SIM Cards: আপনার নামে কতগুলি SIM অ্যাক্টিভ? ২৪ অগাস্ট লিমিট শুরুর আগেই জানুন এই ভাবে

সরকারের পক্ষ থেকে ৯টি সিমের লিমিট করে দেওয়া হয়েছে। এর বেশি সিম তোলা যাবে না। তাই তার আগে জেনে নিন আপনার কতগুলি সিম অ্যাক্টিভ রয়েছে। ঠিক কীভাবে জানবেন কতগুলি সিম চলছে? গোটা বিষয়টা জানন হল নিবন্ধটিতে। দ্রুত পড়ে নিন।

Advertisement
আপনার নামে কতগুলি SIM অ্যাক্টিভ? ২৪ অগাস্ট লিমিট শুরুর আগেই জানুন এই ভাবেকতগুলি সিম অ্যাক্টিভ?
হাইলাইটস
  • সরকারের পক্ষ থেকে ৯টি সিমের লিমিট করে দেওয়া হয়েছে
  • এর বেশি সিম তোলা যাবে না
  • জেনে নিন আপনার কতগুলি সিম অ্যাক্টিভ রয়েছে

চাইলেই আর নিজের নামে একগাদা সিম কার্ড তোলা যাবে না। এবার সিম কার্ড কানেকশনের নিয়মে কড়া হচ্ছে কেন্দ্রীয় সরকার। ২৪ অগাস্ট থেকে নিদিষ্ট সংখ্যক সিম কার্ডই তুলতে পারবেন কোনও ব্যক্তি। নতুন নিয়ম অনুযায়ী, একজনের নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড ইস্যু করা হবে। এর বেশি সিম কেউ ব্যবহার করতে পারবেন না। যদিও জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ক্ষেত্রে এই লিমিট আরও কম। এই সব জায়গায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৬টি সিম কার্ড তুলতে পারবেন।

কিন্তু মুশকিল হল, আমাদের অজান্তেই অনেক সময় একাধিক সিম কার্ড চালু থাকে। যার ফলে সমস্যা তৈরি হয়। তাই আপনার নামে কতগুলি সিমকার্ড রয়েছে, সেটা আগেভাগে জেনে নিন। 

নতুন নিয়মে বিরাট বদল
এতদিন সিম কার্ড চাইলেই মোটামুটি পাওয়া যেত। তবে এবার সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে ক্যাপিং ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের পক্ষ থেকে একটি লিমিট ঠিক করে দেওয়া হয়েছে। এই সংখ্যার বাইরে কেউ সিম কার্ড কিনতে পারবেন না। 

যতদূর জানা যাচ্ছে, এখন থেকে সিম কার্ড কিনতে গেলে বিক্রেতা সবার প্রথমে আপনার নামে কতগুলি সিম চালু রয়েছে, সেটা চেক করবেন। তারপরই দেবেন নয়া কানেকশন।

তাই সিম কার্ড কিনতে যাওয়ার আগে নিজের নামে কতগুলি অ্যাক্টিভ কানেকশন রয়েছে, সেটা জেনে নিন। আর সেই তথ্য জানা খুবই সহজ। 

কীভাবে জানবেন নিজের নামে কতগুলি সিম চালু রয়েছে? 
আপনার নামে কতগুলি সিম চালু রয়েছে জানতে সঞ্চার সাথী পোর্টালে যেতে হবে। চাইলে আপনি সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোডও করে নিতে পারেন। তারপর ওয়েবসাইট এবং অ্যাপ ওপেন করে এই স্টেপগুলি সেরে ফেলুন-

  • 'নো মোবাইল কানেকশন ইন ইওর নেম' অপশনটি সিলেক্ট করুন
  • নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা দিন
  • আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি দিন

এই প্রক্রিয়া শেষ হলেই আপনার আধার কার্ডের সঙ্গে যেই সব মোবাইল নম্বর কানেক্টেড রয়েছে, সেটা জানতে পেরে যাবেন। এমন পরিস্থিতিতে কোনও নম্বর যদি আপনি ব্যবহার না করে থাকেন, সেটা রিপোর্ট করে দিন। তাহলেই সমস্যা থেকে মুক্তি পাবেন। নইলে ওই নম্বর নানা খারাপ কাজে ব্যবহার হলেও করার কিছুই থাকবে না। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement