সিম কার্ড একজনের আধার কার্ড ব্যবহার করে অপরিচিত কারও সিম তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। যা আইনত অপরাধ। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অপরাধমূলক কাজ করে থাকে, তারা এই পন্থা অবলম্বন করে। ফলে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে।
সম্প্রতি টেলিকম ডিপার্টমেন্ট (DoT)একটি পোর্টাল চালু করেছে। এই পোর্টালের জাা সম্ভব কেউ আনার নামে বা আধারের মতো নথি ব্যবহার করে সিম তুলেছে কি না।
DoT-এর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার আধার কার্ড থেকে কতগুলি সিম ইস্যু করা হয়েছে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে নন-ওয়ার্কিং সিম বন্ধ করার অনুরোধ করতে পারেন। এই পরিষেবাটির নাম দেওয়া হয়েছে টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAFCOP)।
আরও পড়ুন : এই জেলাগুলিতে থাকবে তীব্র তাপপ্রবাহ, জারি সতর্কতা
অফিসিয়াল সাইট অনুসারে, এই পরিষেবাটি ব্যবহার করা বেশ সহজ। আপনার আধারে ইস্যু করা সিম কার্ডগুলি পরীক্ষা করতে প্রথমে https://tafcop.dgtelecom.gov.in-এ যেতে হবে। এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে OTP চাইতে হবে। এতে আপনার মোবাইলে একটি ৬-সংখ্যার OTP পাঠানো হবে। তা দিয়ে এবার অপেক্ষা করুন।
দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার স্ক্রিনে চলে আসবে আধার নম্বরের সঙ্গে নিবন্ধিত সমস্ত মোবাইল নম্বর । আপনি যদি কোনও সিম সম্পর্কে মনে করেন, এটি আপনার নয় বা আপনি কোনও সিম বন্ধ করতে চান, তাহলে আপনাকে সেই নম্বরের পাশে টিক দিয়ে চিহ্নিত করতে হবে। এর পর রিপোর্টে ক্লিক করুন। আপনার নম্বর বন্ধ হয়ে যাবে।
তবে DoT-এর এই ওয়েবসাইটটি বর্তমানে শুধুমাত্র তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের গ্রাহকদের জন্য উপলব্ধ বলে কেন্দ্র আগেই জানিয়েছিল। তবে পশ্চিমবঙ্গ থেকেও অনেকে এর সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এটি ভারতের বাকি রাজ্যগুলির জন্য মুক্তি পাবে। এতে কিছুটা সময় লাগতে পারে।
সিম কার্ডের জালিয়াতি বা অন্যের নামে সিম তোলার ঘটনা প্রায় সামনে আসে। এই নয়া ওয়েবসাইট তা থেকে সাধারণ মানুষকে সচেতন করবে বলে মনে করা হচ্ছে। পুলিশ মহলের একাংশের বক্তব্য, এই ওয়েবসাইট সাইবার ক্রাইম কমাতেও সাহায্য করবে।