Aadhaar card Address Change: আধার কার্ডের ঠিকানা কতবার বদলানো যায়, কী কী ডকুমেন্ট লাগে? জেনে নিন

আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করে রাখতে হবে। নইলে সমস্যা বাড়বে বই কমবে না। কিন্তু আধারের ঠিকানা কতবার বদলানো যায়? এটার জন্য় কী কী ডকুমেন্ট লাগে? এটা করতে হয় কীভাবে? সবটা জেনে নিন।

Advertisement
আধার কার্ডের ঠিকানা কতবার বদলানো যায়, কী কী ডকুমেন্ট লাগে? জেনে নিনআধার কার্ডের ঠিকানা বদল
হাইলাইটস
  • আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করে রাখতে হবে
  • আধারের ঠিকানা কতবার বদলানো যায়?
  • এটার জন্য় কী কী ডকুমেন্ট লাগে?

বর্তমানে ভারতের নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট হল আধার কার্ড। ব্যাঙ্ক থেকে রেশন দোকান হয়ে স্কুল, কলেজ, গ্যাস অফিস সহ অধিকাংশ জায়গাতেই লাগে এই কার্ড। তাই এই কার্ডের নথি আপ টু ডেট থাকা খুবই জরুরি। বিশেষত, আধার কার্ডের ঠিকানা আপডেট করে রাখতে হবে। নইলে বড় সমস্যা। যদিও প্রশ্ন হল, আধার কার্ডের ঠিকানা আপডেট ঠিক কতবার করা যায়? এর জন্য কী কী নথি লাগে? আর সেই সব তথ্যের উত্তর জানতে এই নিবন্ধটি অবশ্যই পড়ে নিন। 

আধার কার্ডের ঠিকানা পরিবর্তন জরুরি
আধার কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট। তাই এটি আপডেট রাখতে হবে। বিশেষত, এটির ঠিকানা বা অ্যাড্রেস ঠিক থাকা জরুরি। তাহলেই একাধিক কাজে ঝামেলা থাকবে না। বিশেষত, ব্যাঙ্ক, পোস্ট অফিস বা ওই জাতীয় কোনও কাজে ঠিকানার ক্ষেত্রে আধার কার্ডের বিরাট ভূমিকা রয়েছে। তাই ঠিকানা বদলালে অবশ্যই আধার কার্ডেও সেটা আপডেট করে নিতে হবে।

কতবার ঠিকানা বদলানো যায়? 
এটাই হল আসল প্রশ্ন। ঠিক কতবার বদলানো যায় আধার কার্ডের ঠিকানা? আর আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই জানাচ্ছে, আধারের ঠিকানা আপনি যতবার খুশি বদলাতে পারেন। এর কোনও ঊর্ধ্বসীমা নেই। তবে আপনার কাছে অবশ্যই নির্দিষ্ট কিছু ডকুমেন্ট থাকতে হবে। তার মাধ্যমেই আধারের ঠিকানা বদলে ফেলতে পারবেন। 

আধারের ঠিকানা বদলের জন্য কোন কোন ডকুমেন্ট কাজে লাগে? 
এই সব ডকুমেন্ট সঙ্গে থাকলে আধারের ঠিকানা বদলে ফেলা যায়-

  • পাসপোর্ট
  • ভোটার আইডি কার্ড
  • ব্যাঙ্কের পাসবুক
  • বিদ্যুৎ বিল (৩ মাসের মধ্যে ইস্যু করা)
  • জলের বিল (৩ মাসের মধ্যে ইস্যু করা)
  • টেলিফোন বিল (৩ মাসের মধ্যে ইস্যু করা)
  • রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট 
  • সরকারি কোনও ছবি যুক্ত আইডি কার্ড

তাই এই নথিগুলি সঙ্গে রেখেই আধার আপডেট করুন। 

কীভাবে বদলাবেন ঠিকানা? 

এক্ষত্রে এই স্টেপগুলি মেনে চলুন-

  • সবার প্রথমে অফিসিয়াল UIDAI পোর্টাল https://uidai.gov.in/hi-এ যান।
  • সেখানে 'লগইন' করুন।
  • এবার আধার নম্বর এবং ক্যাপচা কোড দিন। তারপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি (OTP) দিয়ে লগইন করুন।
  • এরপর অ্যাড্রেস আপডেটে ক্লিক করুন।
  • অ্যাড্রেস লিখুন।
  • ডকুমেন্ট সাবমিট করুন।
  • ফি দিন। 

এরপর একটি আপডেট রিকোয়েস্ট নম্বর বা ইউআরএন পাবে। এটা দিয়ে আপডেটের স্টেটাস দেখে নেবেন। 

 

POST A COMMENT
Advertisement