আধার কার্ডে ঠিকানা ও মোবাইল নম্বর আপডেটআধার কার্ড খুবই জরুরি একটি ডকুমেন্ট। এটা বহু কাজে লাগে। তাই আধার কার্ডের তথ্য একবারে আপ টু ডেট হওয়া প্রয়োজন। সেই সঙ্গে তথ্যে যাতে কোনও ভুল না থাকে, সেটাও নিশ্চিত করতে হবে। তাই আধারে কোনও ভুল তথ্য থাকলে বা কোনও তথ্য বদলে গেলে সেটা দ্রুত পরিবর্তন করে নিতে হবে। কিন্তু আপনি চাইলেই যতবার খুশি আধারের সব তথ্য বদলে ফেলতে পারবেন না। সেক্ষেত্রে কিছু পরিবর্তনের লিমিট বেঁধে দিয়েছে আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই। এখন প্রশ্ন হল, আধারের ঠিকানা, মোবাইল নম্বর থেকে শুরু করে নাম, লিঙ্গ অন্যান্য জরুরি তথ্য কতবার আপডেট করা যায়? আর সেই উত্তরটা দেওয়া হল নিবন্ধে। তাই ঝটপট নিয়মটা জেনে নিন।
নাম কতবার বদল করা সম্ভব?
এই নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে ইউআইডিএআই-এর। তারা জানিয়েছে, কোনও ব্যক্তি নিজের জীবনকালে মোট ২ বার নাম বদলাতে পারবেন।
তবে যদি কোনও ক্ষেত্রে ২ বারের বেশি নাম বদলানোর প্রয়োজন হয়, তাহলে ব্যতিক্রম হিসেবে বিষয়টার বিবেচনা করা হতে পারে।
ডেট অব বার্থ বদলানো যাবে কতবার?
ইউআইডিএআই জানিয়েছে, জন্মতারিখ পরিবর্তন করা যায় মাস্ট ১ বার। তার বেশি করা যায় না।
তবে যদি ১ বারের পরও সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ব্যতিক্রমী পদ্ধতিতে ইউআইডিএআই বিষয়টা বিবেচনা করে দেখতে পারে।
ঠিকানা বদলের নিয়ম কী?
আধার কার্ড ঠিকানার অন্যতম প্রমাণ। তাই ঠিকানা আপ টু ডেট রাখা ভীষণই জরুরি। আর ভাল খবর, আধারের ক্ষেত্রে যতবার খুশি ঠিকানার আপডেট করে ফেলা সম্ভব। আর বর্তমানে ইউআইডিএআই-এর 'মাই আধার' অ্যাপের মাধ্যমেই ঠিকানা আপডেট করে ফেলতে পারেন।
মোবাইল নম্বর কতবার বদলে ফেলা যায়?
এক্ষেত্রেও তেমন কোনও আপার লিমিট নেই। মোবাইল নম্বর বদল হলেই সেটা আপডেট করে নিতে পারেন। তাতে কোনও সমস্যা হবে না।
ছবি কতবার বদলে ফেলা যায়?
আধার কার্ডের ছবি বদল করা কঠিন কিছু কাজ নয়। এক্ষেত্রে আধার সেন্টারে গিয়ে অনায়াসে ছবি বদল করে ফেলা যায়। তাই ছবি বদলে ফেলতে চাইলে আজই আধার সেন্টারে যান।
লিঙ্ক পরিবর্তন কতবার করা সম্ভব?
আধার কার্ডে মাত্র ১ বার লিঙ্গ পরিবর্তন করা যয়। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়মে বদল দেখা যেতে পারে।