8th Pay Commission: পরিবারে গড়ে ৫ সদস্য হিসেবে অষ্টম বেতন কমিশন? তাহলে তো বিরাট টাকা বাড়বে

অষ্টম বেতন কমিশনের আওতায় একটি গুরুত্বপূর্ণ বদল আনতে চাইছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফ্যামিলি ইউনিট ৩ থেকে বদলে ৫ করার আবেদন করা হয়েছে। এই বদল আনা হলে বেতন একধাক্কায় অনেকটা বেড়ে যাবে।

Advertisement
পরিবারে গড়ে ৫ সদস্য হিসেবে অষ্টম বেতন কমিশন? তাহলে তো বিরাট টাকা বাড়বেফ্যামিলি ইউনিটে ৩ থেকে ৫ জন করার দরবার সরকারি কর্মীদের
হাইলাইটস
  • অষ্টম বেতন কমিশনে বড়সড় পরিবর্তন আনতে চাইছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
  • ৩ সদস্যের বদলে ৫ সদস্যের ‘ফ্যামিলি ইউনিট’ চায় সরকারি কর্মচারীদের সংগঠন।
  • কেন পুরনো মডেলটিকে আর ফলোও করা সম্ভব হচ্ছে না?

অষ্টম বেতন কমিশনে বড়সড় পরিবর্তন আনতে চাইছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ৩ সদস্যের বদলে ৫ সদস্যের ‘ফ্যামিলি ইউনিট’ চায় সরকারি কর্মচারীদের সংগঠন। তাদের বক্তব্য, সরকারি কর্মচারীদের বেতন এখনও এমন একটি সূত্রের ভিত্তিতে নির্ধারিত হয়, যা তুলনামূলকভাবে ছোট পরিবারের ধারণার ওপর তৈরি। এবার সেই সূত্র বদলের দাবি তুলেছে কর্মচারী সংগঠনগুলি। তাদের বক্তব্য, বর্তমান সময়ে পরিবার চালানোর খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। তাই ৮ম বেতন কমিশনে ‘৩ ফ্যামিলি ইউনিট’-এর পরিবর্তে ‘৫ ফ্যামিলি ইউনিট’ ধরে ন্যূনতম বেতন নির্ধারণ করা হোক। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) সহ একাধিক সংগঠন জানিয়েছে, বর্তমান বেতন কাঠামো বাস্তব পরিস্থিতির সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।

 ‘৩ ফ্যামিলি ইউনিট’ সূত্র আদতে কী?

বেশিরভাগ সরকারি কর্মচারী ফিটমেন্ট ফ্যাক্টর বা মহার্ঘ ভাতা (ডিএ)-র বিষয়ে জানলেও, ন্যূনতম বেতন কীভাবে নির্ধারিত হয় তা অনেকেই জানেন না। ৭ম বেতন কমিশনে কার্যত ‘৩ ফ্যামিলি ইউনিট’ মডেল ব্যবহার করা হয়েছিল। এই মডেলে সাধারণত ধরা হয়, কর্মচারীকে, তাঁর স্বামী-স্ত্রীকে ও সন্তানকে। 

কিন্তু কর্মচারীদের ইউনিয়নগুলে বলছে, এই তিন-এর বাইরেও ভারতীয় পারিবারিক জীবনের চিত্রটা আরও বড়। AINPSEF-এর মতে, বর্তমানে বহু সরকারি কর্মচারী শুধু স্ত্রী-সন্তানের দায়িত্বই নেন না, তাঁদের উপর নির্ভরশীল বাবা-মায়ের খরচও বহন করেন। তাই এই ৫ ফ্যামিলি ইউনিটের দাবি যথেষ্ট যুক্তিযুক্ত। কর্মী সংগঠনের দাবি, বর্তমানে 'ফ্য়ামিলি ইউনিট' হিসেবে কর্মচারী, তাঁর স্বামী-স্ত্রীকে ও সন্তানকে এবং নির্ভরশীল বাবা-মা'কে ধরা উচিত।

কেন পুরনো মডেলটিকে আর ফলোও করা সম্ভব হচ্ছে না?

এ প্রসঙ্গে সরকারি কর্মচারীরা বলছেন, আগের বেতন কাঠামো তৈরি হয়েছিল এমন সময়ে, যখন পরিবারের খরচের ধরন একেবারেই ভিন্ন ছিল। এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে পরিবারের উল্লেখযোগ্য খরচের মধ্যে রয়েছে স্কুল ও কলেজের মোটা টাকা ফি, বেসরকারি স্বাস্থ্য পরিষেবার ব্যয়, বাড়িভাড়া,  যাতায়াতের খরচ, বয়স্ক বাবা-মায়ের চিকিৎসার খরচ ইত্যাদি।

ফ্যামিলি ইউনিটে বদল এলে কি তার প্রভাব কর্মীদের পকেটে পড়বে?

বেসিক স্যালারি, ফিটমেন্ট ফ্যাক্টর, বিভিন্ন ভাতা, পেনশন এবং  সামগ্রিক বেতন কাঠামোর উপর ফ্যামিলি ইউনিটে বদলের প্রভাব পড়তে পারে। অর্থাৎ সরকার যদি মনে করে একটি পরিবারের ন্যূনতম জীবনযাপনের জন্য বেশি অর্থ প্রয়োজন, তাহলে সেই অনুযায়ী বেতনও বাড়তে পারে।

Advertisement

৩ থেকে ৫ ফ্যামিলি ইউনিট হলে কীভাবে বদলাবে বেতন?

AINPSEF জানিয়েছে, ৭ম বেতন কমিশনে ন্যূনতম ১৮,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছিল ৩ ইউনিটের ভিত্তিতে।

হিসাব ছিল—

৬,০০০ টাকা × ৩ ইউনিট = ১৮,০০০ টাকা।

এবার তারা ৫ ইউনিট ধরে হিসাব করার প্রস্তাব দিয়েছে। সেই হিসেবে হওয়া উচিত-

৬,০০০ টাকা × ৫ ইউনিট = ৩০,০০০ টাকা।

এর সঙ্গে প্রায় ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) যোগ করলে অঙ্ক দাঁড়ায় প্রায় ৪৭,৪০০ টাকা। পরে পুষ্টি ও ভোগ্যপণ্যের বাড়তি খরচ যোগ করে সংগঠনের দাবি, বৈজ্ঞানিকভাবে হিসাব করলে ন্যূনতম মূল বেতন ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে হওয়া উচিত (পে ম্যাট্রিক্সের লেভেল-১)।

 

POST A COMMENT
Advertisement