Ayushman Scheme: ঘরে বসেই আয়ুষ্মান ভারতে আবেদন করুন এভাবে, রইল স্টেপ বাই স্টেপ গাইড

কীভাবে ঘরে বসেই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারবেন? কোনও সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড...

Advertisement
 ঘরে বসেই আয়ুষ্মান ভারতে আবেদন করুন এভাবে, রইল স্টেপ বাই স্টেপ গাইডআয়ুষ্মান ভারত
হাইলাইটস
  • আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করবেন কীভাবে?
  • কোনও সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড

বাংলায় এখন ডাবল ইঞ্জিন সরকার। আর তাই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে এ রাজ্যেও। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। কিন্তু জানেন কি, কীভাবে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে হবে? জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড...

National Health Authority পরিচালিত আয়ুষ্মান ভারতে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হয়। দেশের বহু সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। 

কীভাবে আয়ুষ্মার ভারতে আবেদন করবেন?
আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য কিনা তা জানতে চাইলে, কোনও সরকারি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ফোন বা ল্যাপটপ ব্যবহার করে সহজেই এটি যাচাই করতে পারেন। 

স্টেপ বাই স্টেপ গাইড
> প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে।
> এরপর স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনটি দেখতে পাবেন, যেটিতে  ক্লিক করতে হবে।
> মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর ফোনে প্রাপ্ত ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে লগইন করতে হবে।
> স্ক্রিনে প্রকল্পের নাম, আপনার রাজ্যের নাম, উপ-প্রকল্পের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনো সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে।
> আধার দিয়ে সিস্টেমটি আবার ভেরিফাই করতে হবে এবং এর সাথে স্ক্রিনে আসা ক্যাপচাটিও পূরণ করতে হবে।
> মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ফুটে উঠবে আপনার নাম এই স্কিম তালিকায় আছে কি না। আপনি যোগ্য হলে, আপনার নাম এবং পরিবারের অন্যান্য যোগ্য সদস্যদের বিবরণ স্ক্রিনে দেখা যাবে। আপনি সেখান থেকে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

কীভাবে পাবেন আয়ুষ্মান কার্ড?
লগ ইন করার পর, আপনার রাজ্য বেছে নিন, প্রকল্প হিসেবে ‘PMJY’ নির্বাচন করুন এবং আপনার যোগ্যতা যাচাই করার জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। পরিচয় যাচাই করতে ‘Do e-KYC’-তে ক্লিক করুন এবং ‘Aadhaar OTP’ বেছে নিন। সম্পন্ন হয়ে গেলে ২০ মিনিটের মধ্যেই পুনরায় লগইন করে আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement