Ration Card Apply: অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন করবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

ঘরে বসে নিমেষের মধ্যেই রেশন কার্ড পেয়ে যেতে পারেন। অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদনের পদ্ধতি খুবই সহজ। কীভাবে আবেদন করবেন? রইল স্টেপ বাই স্টেপ পক্রিয়া...

Advertisement
অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন করবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি রেশন কার্ড আবেদন
হাইলাইটস
  • নিমেষের মধ্যেই রেশন কার্ড পেয়ে যান
  • অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন কীভাবে?
  • রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি

ঘরে বসেই এবার খুব সহজে বানিয়ে নেওয়া যাবে নতুন রেশন কার্ড। এর জন্য আর সরকারি দফতরে ছোটার ভোগান্তি পোয়াতে হবে না। কীভাবে আবেদন করবেন? 

রাজ্যের খাদ্য ও গণবন্টন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে নতুন রেশন কার্ডের জন্য। আবেদনের জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্র হাতের কাছে রাখতে হবে। এর মধ্যে রয়েছে সাধারণ পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, পরিবারের সদস্যদের তথ্য এবং প্রয়োজন অনুযায়ী আধার সংক্রান্ত তথ্য। 

রাজ্যের সংশ্লিষ্ট পোর্টাল (Food & Supplies Department) গিয়ে New Ration Card/Application সংক্রান্ত অপশন খুঁজে ক্লিক করুন। আবেদনপত্রে পরিবারের প্রধানের নাম, পরিবারের সদস্যদের বিবরণ, ঠিকানা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য দিন। পোর্টালে চাওয়া নথিগুলির স্ক্যান কপি বা ছবি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে। তথ্যের সঙ্গে নথির মিল থাকা আবশ্যক। 

আবেদন সাবমিট করার আগে নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও পরিবারের সদস্যদের তথ্য ভাল ভাবে মিলিয়ে নিতে হবে। ভুল তথ্য থাকলে আবেদন আটকে যেতে পারে। 

আবেদন জমা করার পর একটি Apllication/Reference Number ফুটে উঠবে স্ক্রিনে। সেটি অবশ্যই সেভ করে রাখতে হবে। পরে আবেদনের স্টেটাস জানতে ওই নম্বর কাজে লাগবে। যাচাই হওয়ার পর অনলাইনেই কার্ড পাঠাবে রাজ্যের সংশ্লিষ্ট দফতর। 

 

POST A COMMENT
Advertisement