PAN Card Mobile Number Change: বাড়িতেই PAN কার্ডের মোবাইল নম্বর বদলান, অনলাইন আপডেটের স্টেপ বাই স্টেপ

বাড়িতেই বদলে ফেলুন প্যান কার্ডের নম্বর। এটা বদলে ফেলার স্টেপ রইল। পাশাপাশি ফোন নম্বর বদলাতে কোন কোন ডকুমেন্ট লাগবে, সেটাও জেনে নিন।

Advertisement
বাড়িতেই PAN কার্ডের মোবাইল নম্বর বদলান, অনলাইন আপডেটের স্টেপ বাই স্টেপপ্যান কার্ডের মোবাইল নম্বর বদল
হাইলাইটস
  • বাড়িতেই বদলে ফেলুন প্যান কার্ডের নম্বর
  • এটা বদলে ফেলার স্টেপ রইল
  • ফোন নম্বর বদলাতে কোন কোন ডকুমেন্ট লাগবে, সেটাও জেনে নিন

বর্তমান অত্যন্ত জরুরি একটি নথি হল প্যান কার্ড। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে ইনকাম ট্যাক্স রিটার্ন বা ইনভেস্টমেন্ট, সবক্ষেত্রেই প্যান থাকা বাধ্যতামূলক। আর আজকাল শুধু প্যান থাকলেই চলছে না। বরং এতে মোবাইল নম্বর আপডেট থাকা চাই। পাশাপাশি প্যানের সঙ্গে আধার লিঙ্কও করে রাখতে হবে। 

তবে প্যান কার্ডে মোবাইল নম্বর বদল করতে চাইলে অফলাইনের প্রয়োজন নেই। বরং খুব সহজেই অনলাইনে এই কাজটা সেরে ফেলতে পারবেন। বাড়িতে বসে কয়েক মিনিটেই এই কাজ সেরা ফেলা সম্ভব। 

কাদের প্যান নম্বর বদল করতে হবে? 
যে কোনও ব্যক্তি চাইলেই প্যান কার্ডের নম্বর বদলে ফেলতে পারেন। তবে যাঁদের পুরনো নম্বর অ্যাক্টিভ নেই বা যাঁরা ভুল নম্বর দিয়েছেন, তাঁদের অবশ্যই প্যান নম্বর বদলে নিতে হবে। এছাড়া কেউ যদি অন্য কোনও কারণে নম্বর বদলাতে চান, তাঁরাও বদলাতেই পারেন। 

প্যান রেকর্ডে কীভাবে বদলে ফেলবেন ফোন নম্বর? 
এই কাজটা খুবই সহজ। এক্ষেত্রে ঘরে বসে অনলাইনেই সেরে ফেলতে পারবেন কাজটা। এই স্টেপগুলি মেনে চলুন-
১. সবার প্রথমে এনএসডিএল-এর ওয়েবসাইটে যেতে হবে। 
২. তারপর সেখান থেকে 'চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডেটা' অপশনটি বেছে নিতে হবে। এরপর আবেদনকারীর ধরন বেছে নেওয়া মাস্ট। তারপর প্যান নম্বর ও অন্যান্য তথ্য পূরণ করে ফেলুন। 
৩. ফর্ম জমা দেওয়ার পর একটা টোকেন নম্বর তৈরি হবে। এটি রেখে দিন। 
৪. এরপর যোগাযোগ সংক্রান্ত তথ্যের অংশে যান। সেখানে মোবাইল নম্বর দিতে হবে। তারপর সংশোধনের ঘরে ক্লিক করে টিক মার্ক করুন। 
৫. এরপর মোবাইল নম্বর পরিবর্তনের জন্য নির্ধারিত ফি দিতে হবে। 
৬. এবার আধার ওটিপি-এর মাধ্যমে ই-সাইন করতে হবে। সেই কাজটা হয়ে গেলেই আবেদন জমা পড়ে যাবে। 

এই সময় একটি নম্বর পাবেন। সেটা রেখে দিন। সেই নম্বরটা দিয়ে পরবর্তী সময় অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। 

কী কী নথি লাগবে? 
প্যান নম্বর চেঞ্জ করার জন্য কিছু ডকুমেন্টস লাগতে পারে। আর সেগুলি হল, প্যান কার্ডের কপি। ঠিকানার প্রমাণপত্র এবং আধার কার্ড। এছাড়া অ্যাকনলেজমেন্ট ফর্মে সই লাগবে। এই কয়েকটি থাকলেই অনায়াসে প্যান কার্ডের নম্বর বদলে ফেলতে পারবেন। তাই এই নথিগুলি অবশ্যই হাতের কাছে রাখুন।

Advertisement

POST A COMMENT
Advertisement