Ayushman Bharat List: আয়ুষ্মান ভারতের তালিকায় নাম রয়েছে কি না জানবেন কীভাবে? রইল স্টেপস

আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে। কিন্তু এই প্রকল্পে আপনার নাম রয়েছে তো? সেই তথ্য জেনে নিন।

Advertisement
আয়ুষ্মান ভারতের তালিকায় নাম রয়েছে কি না জানবেন কীভাবে? রইল স্টেপসআয়ুষ্মান ভারতে নাম আছে?
হাইলাইটস
  • আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে
  • কিন্তু এই প্রকল্পে আপনার নাম রয়েছে তো?
  • সেই তথ্য জেনে নিন

ভোট প্রচারের সময়ই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে তারা আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে। আর সেই কথা রেখেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। পশ্চিমবঙ্গে চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের পুরো নাম আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পে নাম থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া সম্ভব।

ইতিমধ্যেই বাংলার মানুষ এই কার্ডের জন্য আবেদন শুরু করে দিয়েছেন। ভ্যারিফিকেশনের পর তাদের নাম উঠে যাচ্ছে আয়ুষ্মান ভারতে। তারপর বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার আওতায় চলে আসছেন তাঁরা। 

কিন্তু প্রশ্ন হল, আবেদন করার পর তা গৃহীত হল কি না, আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম এন্ট্রি হল কি না, সেটা বোঝা যাবে কীভাবে? আর সেই উত্তরটাই জানতে চাইলে এই নিবন্ধটি পড়ুন। 

কীভাবে জানবেন নাম রয়েছে কি না? 
সবার প্রথমে আপনাকে আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। এরপর আপনার মোবাইলে আসবে একটি ওটিপি। সেই ওটিপি দিন। তাহলেই লগইন করা যাবে। 

এরপরই আসল স্টেপ। এই পর্যায়ে আপনাকে নিজের রাজ্যের নাম নির্বাচন করতে হবে। তারপর আধার নম্বর, রেশন কার্ড নম্বর, পরিবারের পরিচয়পত্র বা মোবাইল নম্বর দিয়ে নাম খুঁজতে হবে। 

সঠিক তথ্য দিলে বা আবেদন গৃহীত হলে পরিবারের সদস্যদের নাম দেখতে পারবেন। যদি আপনার নাম তালিকায় থাকে, তাহলে চিন্তা নেই। আপনি পাবেন ৫ লক্ষ টাকার বার্ষিক সরকারি হেলথ ইনস্যুরেন্স।

এই বিমার মাধ্যমে রাজ্য সহ দেশের তাবড় সরকারি এবং বেসরকারি হাসপাতালে মিলবে সুবিধা। হার্ট, স্নায়ু, হাড় সহ প্রচুর সংখ্যক রোগের চিকিৎসা মিলবে। পাশাপাশি অস্ত্রোপচারের খরচও পাবেন অনায়াসে।  

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? 
আয়ুষ্মান প্রকল্প কিন্তু সকলের জন্য নয়। এই কার্ড নির্দিষ্ট কিছু সেকশনের মানুষই পাবেন। এক্ষেত্রে আর্থিকভাবে দুর্বল ও কম আয়ের পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। সেই মতো করা যাবে আবেদন।

Advertisement

গরিব পরিবার, দিনমজুর, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই সুবিধা পাবেন। এছাড়া যাঁদের বয়স ৭০-এর বেশি, তাঁরাও এই সুবিধা পাবেন। তাঁদের আয় যতই হোক না কেন, এই প্রকল্পের বেনিফিটি মিলবে বলে ঘোষণা করা হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement