Yuva Sathi Application Status: যুবসাথীর টাকা আজই, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তো? চেক করার স্টেপ

আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বরং আজ থেকেই মিলবে যুবসাথীর টাকা। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই খুশির হাওয়া বেকার যুবক-যুবতীদের মধ্যে। আজ থেকে মিলবে মাসে ১৫০০ টাকা। ২১ থেকে ৪০ বছর বয়সী যে কোনও বেকার, যাঁর যুবসাথীর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, তাঁরাই এই টাকাটা পাবেন। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তো?

Advertisement
যুবসাথীর টাকা আজই, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তো? চেক করার স্টেপযুব সাথী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস
হাইলাইটস
  • আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না
  • আজ থেকেই মিলবে যুবসাথীর টাকা
  • আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তো?

আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বরং আজ থেকেই মিলবে যুবসাথীর টাকা। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই খুশির হাওয়া বেকার যুবক-যুবতীদের মধ্যে। আজ থেকে মিলবে মাসে ১৫০০ টাকা। ২১ থেকে ৪০ বছর বয়সী যে কোনও বেকার, যাঁর যুবসাথীর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, তাঁরাই এই টাকাটা পাবেন। 

এখন প্রশ্ন হল, রোদে পুড়ে ক্যাম্পে দাঁড়িয়ে বা বাড়িতে ইন্টারনেট খরচ করে যুবসাথীর ফর্ম ফিলআপ তো করেছেন, সেটা অ্যাপ্রুভ হয়েছে তো? আর সেটা চেক করার রাস্তাই স্টেপ বাই স্টেপ জানান হল।

যুবসাথীর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানার পদ্ধতি

  • খুব সহজেই এর স্ট্যাটাস আপনি জেনে ফেলতে পারবেন। 
  • এক্ষেত্রে প্রথমে আপনাকে https://apas.wb.gov.in/–এ গিয়ে স্ট্যাটস চেক করতে হবে। 
  • তারপর হোমপেতেই যুবসাথী অপশনে ক্লিক করুন। 
  • সেখান থেকে চেক স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে। 
  • এরপর যেই মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করেছিলেন, সেটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে।
  • পাশাপাশি দিতে হবে ক্যাপচা।
  • এরপর আপনাকে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার মোবাইলে আসবে ওটিপি।
  • সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভ্যারিফাই করুন। 
  • আপনার আবেদনটি যদি সিস্টেমে তোলা হয়ে থাকে, তাহলে স্ক্রিনে অ্যাপ্লিকেশন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন। 
  • এছাড়া আপনি চাইলে অনায়াসে অ্যাপ্লিকেশন ফর্মটাও দেখতে পারবেন। প্রয়োজনে সেটা প্রিন্টও করে ফেলতে পারবেন। 

অফলাইনে আবেদন করলে কি স্ট্যাটাস জানা যাবে? 
একদমই জানা যাবে। অফলাইনে করলেও অনলাইনে স্ট্যাটাস চেক করা সম্ভব। তবে অফলাইনে বিপুল সংখ্যক মানুষ ফর্ম জমা দিয়েছেন। আর তাদের ফর্মে ডেটা এন্ট্রি করে তোলা সম্ভব হয়নি। যার ফলে কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানা যাচ্ছে না। যদিও এমন পরিস্থিতিতে চিন্তার কিছু নেই। এমনকী নতুন করে আবেদনও করতে হবে না। একটু সময় দিলেই নাম দেখতে পারবেন। 

কারা পাচ্ছেন? 

এই প্রকল্পটি এবারের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। মাসে ১৫০০ টাকা করে এই প্রকল্পে মিলবে। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যে কোনও বেকার এই টাকাটা পেতে পারেন। এক্ষেত্রে প্রথমে ৫ বছরের জন্য টাকাটা পাবেন। তারপর চাকরি না পেলে আবার রিনিউ হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনও সরকারি স্কিমের টাকা পেলে যুবসাথী পাবেন না। 

 

POST A COMMENT
Advertisement