কীভাবে DBT ও আধার লিঙ্ক করবেন? প্রসেস রইল

রাজ্যে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের অধীনে মাসিক ৩,০০০ টাকা সুবিধা পাওয়ার জন্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা এবং Direct Benefit Transfer (DBT) ব্যবস্থায় National Payments Corporation of India (NPCI)-এর মাধ্যমে সঠিকভাবে ম্যাপিং সম্পন্ন করা বাধ্যতামূলক।

Advertisement
কীভাবে DBT ও আধার লিঙ্ক করবেন? প্রসেস রইলঅন্নপূর্ণা ভাণ্ডার
হাইলাইটস
  • প্রথমে নিশ্চিত করতে হবে যে আপনার আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে।
  • এটি করা যায় তিনভাবে, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ অথবা সরাসরি ব্যাঙ্ক শাখায় গিয়ে।

রাজ্যে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের অধীনে মাসিক ৩,০০০ টাকা সুবিধা পাওয়ার জন্য সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করা এবং Direct Benefit Transfer (DBT) ব্যবস্থায় National Payments Corporation of India (NPCI)-এর মাধ্যমে সঠিকভাবে ম্যাপিং সম্পন্ন করা বাধ্যতামূলক।

যাঁরা আধার সিডিং ও NPCI ম্যাপিং সম্পূর্ণ করবেন না, তাঁদের ক্ষেত্রে DBT-এর টাকা অ্যাকাউন্টে জমা না-ও হতে পারে-এমনকি তাঁরা অন্য সরকারি প্রকল্পের সুবিধাভোগী হলেও।

কীভাবে আধার-ব্যাঙ্ক লিঙ্ক করবেন
প্রথমে নিশ্চিত করতে হবে যে আপনার আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে। এটি করা যায় তিনভাবে, নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ অথবা সরাসরি ব্যাঙ্ক শাখায় গিয়ে।

ব্যাংকে গিয়ে আপনাকে একটি আধার সিডিং ফর্ম পূরণ করতে হবে। সেখানে আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে, আধার কার্ডের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ যাচাই করে সংযোগটি সক্রিয় করবে।

অনলাইনে আধার সিডিং করার পদ্ধতি
নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপে লগইন করে 'Aadhaar Linking' বা 'Services' বিভাগে যেতে হবে। সেখানে ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে OTP যাচাই সম্পন্ন করতে হবে এবং অনুরোধ সাবমিট করতে হবে।

DBT স্ট্যাটাস কীভাবে যাচাই করবেন
আপনার অ্যাকাউন্টে DBT সক্রিয় আছে কি না তা যাচাই করা যায় ‘myAadhaar’ পোর্টালের মাধ্যমে। সেখানে লগইন করে 'Aadhaar-bank seeding status' অপশনে গিয়ে বর্তমান সংযুক্ত ব্যাঙ্কের  তথ্য দেখা যাবে।

এছাড়া মোবাইল ব্যাঙ্কিং, কাস্টমার কেয়ার বা সরাসরি ব্যাঙ্ক শাখায় গিয়েও DBT স্ট্যাটাস জানা সম্ভব।

NPCI-এর মাধ্যমে অ্যাকাউন্ট পরিবর্তন
যদি DBT সুবিধা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে NPCI ওয়েবসাইটে গিয়ে 'Bharat Aadhaar Seeding Enabler' অপশন থেকে আবেদন করতে হবে।

এরপর আধার নম্বর দিয়ে ব্যাঙ্ক নির্বাচন, সিডিং টাইপ বেছে নেওয়া (একই ব্যাঙ্ক বা অন্য ব্যাংকে স্থানান্তর), অ্যাকাউন্ট নম্বর প্রদান এবং OTP যাচাই সম্পন্ন করতে হবে। সব তথ্য সঠিকভাবে জমা দিলে নতুন অ্যাকাউন্ট DBT-এর জন্য সক্রিয় হবে।

Advertisement

গুরুত্বপূর্ণ বিষয়
আধার ও ব্যাঙ্কের  তথ্য অবশ্যই সঠিক ও মিল থাকতে হবে। OTP পাওয়ার জন্য আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় থাকা জরুরি। আবেদন শেষে রসিদ সংরক্ষণ করতে হবে এবং নতুন অ্যাকাউন্ট সক্রিয় না হওয়া পর্যন্ত পুরনো অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না।


 

POST A COMMENT
Advertisement