
ভারতীয় রেলে লোয়ার বার্থ - ফাইল ছবিTrain Lower Berth Booking Tricks: দুর্গাপুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান বা ভিনরাজ্য থেকে নিজের বাড়িতে ফেরা। ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে উঠছে। রেলের নতুন নিয়ম অনুযায়ী, এখন যাত্রা শুরুর ২ মাসের আগে টিকিট কাটা যায় না। অতএব পুজোর ক'টা দিন কলকাতা অথবা পশ্চিমবঙ্গে কাটাতে হলে, কিংবা বেড়াতে যাওয়ারও প্ল্যান থাকলে,তার জন্য রেলের বুকিং উইন্ডো খুলবে শীঘ্রই।
TTE বা টিকিট পরীক্ষক দিলেন টিপস
বয়স্ক মানুষ বা সিনিয়র সিটিজেন তো বটেই, পায়ের ব্যথায় কাবু বহু মানুষই চান, ট্রেনে লোয়ার বার্থ পেতে। কারও ভাগ্যে জোটে, কারও ভাগ্যে জোটে না। কীভাবে টিকিট কাটলে ট্রেনে লোয়ার বার্থ কনফার্মড হবে বা কনফার্মড হওয়ার চান্স বেশি থাকে, তার একটি ট্রিকস দিয়েছেন খোদ TTE বা টিকিট পরীক্ষক।
Important and useful train ticket booking hack... if you are senior citizen
— Woke Eminent (@WokePandemic) November 10, 2025
Kudos to this TTE for calmly explaining this, He deserves a raise @RailwaySeva @AshwiniVaishnaw pic.twitter.com/l5VJwATRKR
কী টিপস দিচ্ছেন TTE?
সাধারণত, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ট্রেনে লোয়ার বার্থ পাওয়ার চান্স বেশি থাকে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, সিনিয়র সিটিজেন হয়েও মিলছে না লোয়ার বার্থ। তাঁর কথায়, '৪ জন সিনিয়র সিটিজেন একসঙ্গে বুক করলে তাঁরা সিনিয়র সিটিজেন হলেও লোয়ার বার্থ না-ও পেতে পারেন।'

ওই TTE জানান, রেলের সিট অ্যালোকেশন অ্যালগোরিদম সিনিয়র সিটিজেনদের জন্য লোয়ার বার্থ বরাদ্দাকেই অগ্রাধিকার দিলেও, তা আসলে প্রতি বুকিং একটি নির্দিষ্ট সংখ্যক যাত্রীর জন্য। তাই ৪ জন সিনিয়র সিটিজেন একই সঙ্গে বার্থ বুক করলেও, তাঁরা প্রত্যেকেই লোয়ার বার্থ না-ও পেতে পারেন।
টু-প্যাসেঞ্জার রুল বা দুই যাত্রী নীতি
লোয়ার বার্থ পাওয়ার জন্য ওই TTE একটি সহজ ট্রিক বলেছেন। তাঁর কথায়, 'যদি সিনিয়র সিটিজেন লোয়ার বার্থ কনফার্মড পেতে চান, তা হলে একটি টিকিটে সর্বোচ্চ দুই জন যাত্রী বুক করুন। ৩ বা ৪ জন একসঙ্গে টিকিট কাটলে রেলের টিকিট বুকিং অ্যালগোরিদমে সকলে লোয়ার বার্থ পাবেন না, সিনিয়র সিটিজেন হলেও।'